somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞানপাপী

০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিতি প্রত্যুষে তব বিচক্ষণ হয়ে উঠি
যুক্তিতে, উক্তিতে
রীতিতে, নীতিতে
আচারে, বিচারে
প্রতি ঝলকে, পলকে
দমে দমে
কদমে কদমে
মোর বানী চিরন্তন
করে উন্মোচন
শ্বাশ্বত সত্য;

ক্ষণে ক্ষণে মম আদর্শ হয়ে উঠি
তব ভক্তকূল মাগে আশিষ
ভূতকাল নখদর্পনে লয়ে
বর্তমানকে হাতের মুঠোয় পুরি
মোর চরণতলে লুটায় ভবিষ্যৎ
ত্রিকাল জুড়ে আমারই রাজত্ব্য;

আমি জীবন্ত কিম্বদন্তীসম
নব্য তোরণ স্বাগত জানায় মোরে
পুষ্পমাল্য আমার বরণ তরে
মম স্তুতি আজি সকল সভাষদে
মোর এক হাঁকে করে
শিনা টান টান
লাখো নও জোয়ান
এক ফুঁৎকারেই জাগ্রত;

আমি মিষ্টভাষী, স্পষ্টবাদী
নির্ভীক আমি, জনদরদী
ধীর-স্থির, ধর্মভীরু
দূরদর্শীতায় নম নম সবে
প্রণমিয়া কহে- ধন্য গুরু!
দশদিকে তব লহরী তোলে
গুণকীর্তন যত
মোর শুভনাম শ্বেত মর্মরে
খোদিত, শোভিত;

রৌদ্দুর যবে নেতিয়ে যায়
রহস্য লয়ে রাত্রি ধায়
চেনা মুখগুলি আলো-ছায়া তলে
বহুরূপের ছল জাগায়
পাষাণ শিনায় ঢাকি তব যত
অভিনীত মনুষত্য;

এই ক্ষণে তব খোলস ছাড়ি
গুপ্তপুরীর কড়া নাড়ি
ধুম্রজালের আবর্তনে
সিংহাসনে আসন গাড়ি
আমি স্বয়ং রাজাধিরাজ
শৃংখলে যত কম্পিত দাস
নখসম ক্রটি করি নাকো হেলা
জীবন-মৃত্যু, তুড়ির খেলা
প্রমোদলীলায় আসর জমাই
সূরা পানে তব পিয়াস মিটাই
লকলকে জিভ, টকটকে লাল আঁখি
সাধ্যি কাহার, দেয় মোরে কভূ ফাঁকি
দানব যেন জুড়িয়া থাকে
আমার অস্তিত্ব;

আমি স্বেচ্ছাচারি, স্বৈরাচারী
স্বীয় ক্ষমতায় অহংকারী
বহুরূপী আমি দিবস-যামি
স্বার্থপর আমি, সুযোগসন্ধানী
সততার বুকে আঘাত হানি
চতুরতা মোর বোঝা বড় ভার
মুখোশে ঢাকি লোভ চেহারার
চতুর্দিকেই বিচরণ মোর
নই মোটে কল্পিত;

বহু নামে মোরে চেনে-জানে দশে
সাদা-কালো দুই ভুবন মাঝে
ইতিহাস আজি গড়িতেছি বটে
রচিতেছি খোদ
জ্ঞান গরিমার মহাকাব্য
পাপ-পূণ্য খেলা সম করি
পরোয়া করি না ভবিতব্য
সঁপি মোরে রোজ আঁধারতলে
জানিয়া-শুনিয়া-বুঝিয়া
অনুতপ্তহীন সর্বদা
মম জ্ঞানপাপী এক
জপি অনুক্ষণ আঁধারেরই দাসত্ব ।

----------
ছবিসূত্র : Click This Link
পুনশ্চ :বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী ধারাকে অনুকরণের কোনরকম প্রয়াস ।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩
৭২টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×