অনেকদিন পিসিটা ফেলে রেখছিলাম। তারপর হঠাৎ একদিন চালু করতে গিয়ে দেখি সেখানে ই৭দুরের রাজত্ব কায়েম হয়ে গেছে। ভেবেছিলাম গোসলেও আর রিনিউ হবে না। কিন্তু না আমার পিসি আমাকে অবাক করে দিল! শুধু সুইচটা একটু ঢিলেমি করছে আর সব ঠিক!
সুইচ ঠিক করলাম দুশ টাকা দিয়ে। তারপর আমি আবার উধাও। ৫দিন পর ফিরে এসে দেখি কম্পিউটার এখনও চলছে!
কিন্তু না সে আসলে মুমূর্ষু অবস্থায় আমারই অপেক্ষা করছিল। একটি সিডি পান্জ করতেই সে ম্যরম্যর করে উঠলো।
আডিবিতে রনয়ে গেরাম ডাক্তার দেখাতে , ডাক্তার বললেল হাসপাতারে একদিন রাখতে স্যালাইন জাতীয় কিছু দেবেন হয়ত। পরদিন জানলাম কিডনী ড্যামেজ(হার্ডিস্ক) আর পাওয়ার বক্স কাজ করছে না। এটিএক্স পাওয়ার বিদ্যুত গিয়ে আবার এলে নিজে নিজে চালুহত, এমনকি গানও!(কেমন করে? জানতে হলে কল করুন-০১৯১৩.......)
কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, হার্ডিস্ক নষ্টের যতগুলো পরিভাষা আছে তার একটিও ডাক্তার সাহেব বললেন না। মুধু প্রেসক্রিপমনে বললেন ব্যাড।
আমার ধারণা আমার হার্ডিস্ক টিকই আছে। ওরাই কোনওভাবে ভুলক্রমে চেইঞ্জ করে ফেলেছে।
এখন আমার দরকার এই হার্ডিস্কটা রিকোভার করা। ডাটা রিকভার জাতীয় একটা শেষ চিকিৎসা নাকি আছে কিন্তু উপায়টাতো জানি না, দয়াকরে কেউ জানাবেন?
শুনুন! আমার ওই হার্ডিস্কে ১০০পৃষ্ঠার একটি গল্পগ্রন্থ ছিল যা আমিই লিখেছিলাম। ইচ্ছে ছিল এবারের বইমেলায় সে প্রসবিত হবে।
প্লিজ! একটু বলবেন কীভাবে ডাটা রিকভারের কাজটা করতে পারি?
প্রবলেম নাম্বার ২: একটি ওয়ার্ড ডকুমেন্ট পাসওয়ার্ড ভেলে আটকে আছে। তাতে ২৬পর্বের একটি নাটক আছে। মাইক্রোসফট ওয়ার্ড পাসওয়ার্ড ভুলে গেলে কী করার থাকে? একটু বলবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

