একুশ এলে
একুশ এলে
শুরু হয় বহু কথা, আদিখ্যেতা
আসলে একুশ নিয়ে নেই কারও মাথাব্যথা।
সবাই এখন ছুটছে কেবল বিদেশী ভাষার লোভে
বাংলা আজও পায়নি সম্মান কেউ ফেঁটে পড়ে সেই ক্ষোভে।
বাংলা লিখতে আজও ভুল করি ভুরিভুরি
ভুলটা কেউ ধরিয়ে দিলে বলি ধুত্তুরি!
বাংলার আবার ভুল কীসের মাতৃভাষায়?
কারও কারও এমন প্রলাপ আজও মানুষ হাসায়।
বইমেলা তবু ভরে যায় কবি আর লেখকে
মাতৃভাষার উদ্ধারকারী হয়ে ওঠেন অনেকে।
স্বয়ং বাংলা একাডেমী নিজের নিয়মে ভুল
নামের ক্ষেত্রে ভুলনেই বলে মারেন আজব গুল।
পাঠ্য বইয়ে আঢ্য ভুল ধরিয়ে দেবে কে
তারও বলায় অনেক ভুল বাংলা শেখায় যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

