somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম প্রেম

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম প্রেম।
ছেলেটাকে আগে কখনও দেখিনি, সেই প্রথম!
ফোনে কথা হয়েছে বহুবার! এতো কথা,
যেন দেখতেও পেয়েছি!
তারপর যেদিন আমাদের বাড়িতে এলো,উফ!
সেকি উত্তেজনা আমার, এদিকে টেনশন-ভয়! ভাইয়াকে,
যদি সে টের পায় তার বন্ধুর জন্য আমি...
গভীর অনুভূতি চেপে রাখার মতো নোবেলপ্রাইজড কষ্ট আর নেই।

দূর থেকে শুধু ব্যাগটা দেখেছি। তারপর মুখ! গায়ের সাধারণ টিশার্ট
মাত্র টিশার্ট! আর আমি কতরকম ড্রেসই চিন্তা করে রেখেছি,
তার এবং আমারও!
একবার শাড়ি একবার শর্ট কামিস, লেহেঙ্গা এবং সর্বশেষ স্কার্ট!
আর সে কিনা এল অবলীলায় একটি টিশার্ট গায়ে!
তবুও ভীষণ স্মার্ট আর তবুও ব্যক্তিত্ব সম্পন্ন লাগছে!
আসলে তার কণ্ঠ এবং তার চেহারা, খুবই অন্যরকম।
আমাকে প্রথম দেখেছে তবু যেন অনেক চেনা। সে চাহনিতে
কোনও কৌতূহল ছিল না, কেন?
আমার সব আগ্রহ-ব্যকুলতা তবেকি অন্যায়?

ঘুরতে বেড়িয়েছিলাম!
বাচ্চাদের মতো দুষ্টামি করে সে হাঁটছে, আনন্দে হাসছে, আর
হাতেরকাছে নদীটা পেয়ে যেন উছলে উঠল কচি পাতা,
লাউয়ের ডগার মতো।
কাদায় মাখামাখি দুটি হাত, পা, এবং টিশার্টের কিছু অংশ।
ছোট খালার বানিয়ে আনা মুড়ির ঠোঙা, আর ছোটবোনের বড়ই-ঝাল
নৌকোতে করে খেতে খেতে পাড়ি দিতে চাই ছোট্ট সেই নদীটা।
তবু হাত সে ধোবে না, খেতে চায় না, দুষ্টুমি করতে চায়।
তার দুষ্টুমিটা যেন অনেক গুরুত্বপূর্ণ কোনও শিল্প।
তাকে নিষেধ করা অন্যায়।
আমি মুখে তুলে দিলে সে খায়, এবং আমার খাওয়া বড়ইর অংশও!
আনন্দ আর অদভুদ অনুভূতির শিহরণে আমি কাঁপছি, যদি শেষ হয়ে যায়,
যদি স্বপ্ন হয়, কোনও রাতের?

যাবার সময়। বিদায় পর্বে। আমি কান্নাজুড়ে মানা করি,
তবু সে চলল! যেতে তাকে হবেই।
আমার আগ্রহ আরজি এতই সামান্য? ভেবে কষ্ট পাই, তবু
বিসর্জন দেই নিজের সব ব্যক্তিত্ব-অহঙ্কার।
মেসেজে জানাই তুমি আসো প্লিজ! নয়ত
আমি খারাপ কিছু করে বসবো।
সে ফিরে এল।
কিন্তু চলেও গেলো পরদিন! শুধু বেশি পেলাম একটি রাত আর
বিদায়ের আতিশয্যে একটি চুমু। খুবই আকস্মিক!
খুবই স্বাভাবিক,!
সেই আমার প্রথম প্রেম! প্রথম কোনও ভালোলাগার স্পর্শ!
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×