বাংলা মাসের প্রথম দিনে
পান্তাভাত আর ইলিশ কিনে
চলছে খাওয়া
পড়েছে মেলার ধুম।
এই দিনটা পার হলে
সবাই সবকিছু ভোলে
এক বছরের জন্য দেয়
বাঙালিত্ত্ব ঘুম।
তারপরও কিছু কথা থেকে যায়,
ফুল ফোটে পাখি গান গায়।
আনন্দে মাতে সবাই সব বিভেদ ভুলে,
এমন প্রাণের মেলা আর কখনো কি মেলে?
আজ এই দিনে তাই নাচিয়া উঠিল প্রাণ
হ্নদয়ে জাগিল হর্ষ
স্বাগত জানাই তোমায়
হে নববর্ষ।
বহুত হয়েছে কাব্য করা
বহুত হয়েছে কেচ্ছা
এইবার অফ যাই
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
পাদটীকা: 'আমিও ভন্ড অনেকের মত'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



