প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও
যে ফুলের দিকেই তুমি দৃষ্টি দাও সে ফুল আমার কষ্টজাত
যে নদীর জলস্রোতেই তুমি ভেজাবে পা
সে জলে আমার অশ্রু আছে প্রবাহিত।
প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও
পৃথিবীর যে কবিতাই তুমি আজ পড় তাতে বিধৃত হয়েছে আমার একান্ত কষ্ট।
আজ পৃথিবী যে প্রেমিকের চোখেই তুমি তাকাও
তাঁর মনিতে গেঁথে আছে আমার টলমল দুরুহতম অসহ্য কষ্ট!
প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



