রাফেজা'বু অথবা নুনিয়াফুল
১৩ ই জুন, ২০০৮ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শৈশবে যেসব নীল-সারসের কথা প্রচারের খোয়াব দেখতাম আজ তারা সবাই এনেছে বিশ্বাসভঙ্গের অভিযোগ। অভিযোগ যার অন্য নাম শিং মাছ, এমন এক দঙ্গল মুমূর্ষু সাঁতার এসে বলে গেলো...বেবি রহমান বলে কোথাও কেউ নেই।
নুনিয়াশাকে আছে কিছু নামের শৈশব। কররেখা দেখা দুপুর জানালো : ডুমুর-পুকুরে আর কোনোদিন হেলেঞ্চাকূড়ির সাথে এনি সাপের বিয়ে বসবে না। তবে কি রাফেজা'বু কি আর হলুদ মেখে কলপাড়ে বসে থাকবে না কোনোদিন?
কিছু থেমে থাকে না। সবাই দৌড়ায়...মালগাড়ি দৌড়াবে, পেছনে হিরো সাইকেল, বাড়ি ফিরে কলেজফেরত ওড়নাকে টেনে ধরবে গুটলী-আমের ভূত। তার মা আমেনা আয়া লালমোরগের বিনিময়ে আনবে পানিপোড়া। মোল্লার আছে কথা বলা ময়নার। সেই মায়া ছিড়ে আর ফিরবে না কেউ ।
তবু দুপুরের প্যাডেল ঘুরবে কাচারীরোড, বাহাদুরবাজার, আহা করবী ফুল, করবী ফুল।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৮ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন