somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানি কোন লাভ নেই। তবুও..................

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# ফেসবুক বা ব্লগ, বা পত্রিকার comment অংশে লিখে কি কোন লাভ হয়?
বা টকশো গুলতে কথা বলে?
-নাহ... লাভ হয় না।
# তবুও কেন লিখি?
- লেখার একটা কারন হল মনের ক্ষোভ গুলো প্রকাশ করা। আমাদের ভালোবাসার দেশটাকে যারা কেড়ে ছিরে খেয়ে ফেলতেছে, তাদের বিরুদ্ধে আমরা সাধারন মানুষ রীতিমত অসহায়। আমরা দল করি না। কিন্তু আমাদের কোন না কোন রাজনৈতিক বিশ্বাস আছে। তবে, তারচেও বড় কথা, আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের মুখে হাসি দেখতে চাই। তাদেরকে নিপীড়িত হতে দেখতে চাই না।
অথচ, বাস্তবতা ঠিক বিপরীত। আমাদের চারিদিকে শুধু অন্যায়, অনাচার, দুর্নীতি আর সন্ত্রাস। দানবেরা রাস্ট্র ক্ষমতায় অধিস্টিত। এদিকে প্রাক্তন দানবেরা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এই দুইয়ের কচলানিতে আমাদের প্রান নিয়ে বাঁচাই দায়।
দেশে সতিকার অর্থে কোন leadership নেই। আমাদের কোন vision ও নেই। টেলিভিশয় গুলোও সরকার নামক দানবের কবলে পরে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। প্রতিদিনিই যেন আমরা অন্ধকার থেকে আর নিকষ-কালো অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছি।
আশংকা, আতংক আজ আমাদের সুস্বপ্নের মত তাড়া করে। চোখের সামনে ভেসে ওঠে সিরিয়া, লেবানন বা কোন জুদ্ধ-বিদ্ধস্ত আফ্রিকান দেশ। মনে হয়, আমরাও সেদিকে এগিয়ে যাচ্ছি। এক বিভক্ত জাতি রক্তক্ষয়ী ভবিষ্যতের আশংকায় দিন গুনছে।
কোন আশার আলো নেই। কোন সমাধানের পথ নেই।
চারিদিকে শুধু মিথ্যে আর মিথ্যে। দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জ ভাবে মিথ্যে কথা বলে। তার পর আবার খিক-খিক করে হাসে। অবিশ্বাস্য লাগে। নির্বাক হয়ে তাকিয়ে থাকি। বিমূর হয়ে যাই।
দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। খালেদা জিয়া তার নেতা। তারেক সে দলের কাণ্ডারি। কিন্তু কোথায় যেন তারা খেই হারিয়ে ফেলেছে। তারা যতই বলুক পেট্রল-বোমা তারা মারে না, সেটা বিশ্বাস করা যায় না। ক্ষমতায় থেকে এই দলের প্রধান নেতারা শুধু টাকাই বানিয়েছে। দলের ভেতরে তৈরি করেছে এক ভীষণ অনৈক্য। শোনা যায়, তারেকের সাথে দলের বেশিভাগ সিনিয়র নেতাদের বিরোধ ছিল চরমে। তারেক নাকি অনেকের সাথেই ভীষণ দুরব্যাবহার করত। হঠকারী সিধান্ত নিত। হাওয়া ভবনের দুর্নীতির গল্প আকাশে বাতাসে ভাসতে থাকে। প্রবল বিএনপি ভক্ত হয়ত বলবেন, সব আওয়ামী প্রোপাগান্ডা। কিন্তু, যা রটে তার কিছুটা হলেও ঘটে। তারেকের বাবা জিয়া। আমরা বলি শহীদ জিয়া। কই, তার বিরুদ্ধে তো কেউ দুর্নীতির অভিযোগ তোলে না। এছাড়াও ক্ষমতার অপব্যাবহার করে প্রশাসনে তারেক ও তার সঙ্গী সাথীরা যথেষ্ট অপকর্ম করেছে। তারেক শুধু দলকে দুর্বল করেছে। তাকে দেখে সব সময় over-confident মনে হত। কিন্তু সে ভুলে গেছে, বিপদে পরলে, হাসিনাকে হয়ত ইন্ডিয়া ব্যাকিং দেবে, কিন্তু তাকে ব্যাকিং দেয়ার মত কেউ নেই। সে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করেছে। প্রবল সম্ভাবনাময়য় ছিল তারেকের রাজনৈতিক ক্যারিয়ার। সেটা কিভাবে ধ্বংস হয়ে গেল। বিএনপিতে কি পরিমানে ক্ষোভ থাকতে পারে একটু ভেবে দেখুন। যেদিন বিএনপি ক্ষমতা ছাড়ল, সে দিনই সে দলের অনেক গুলো এম্পি দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল। বিএনপির ভাঙনের আনুষ্ঠানিক শুরু সেটাই। যদিও আগেই বি. চৌধুরী, তার ছেলে এবং আরও কয়েকজন নেতা দল থেকে বেরিয়ে জানান দিয়েছিল, বিএনপিতে পচন শুরু হয়ে গেছে।
আমরা সাধারন মানুষ কি করব! কোথায় গিয়ে করব প্রতিবাদ ? আমাদেরতো কোন জায়গা নেই কথা বলার। কাজেই মনের সমস্ত ক্ষোভ ঢেলে দিই এই Computer Keyboard দিয়ে।
জানি কোন লাভ নেই। তবুও..................
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×