দেশ ও জাতির শত্রুরা তাদের মুখোশ ছেড়ে স্বমূর্তিতে আবিভর্ূত হয়েছে। মনুষ্য চেতনা ও ইসলামী মূল্যবোধকে বিসর্জন দিয়ে এই দোজখের কীটরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের উপাসনালয় ধ্বংস করছে। বাড়িঘরে আগুন জ্বালাচ্ছে। দেখেশুনে মনে হচ্ছে ইয়াহিয়া, টিক্কা ও নিয়াজির উত্তরসূরিরা আরেকটি একাত্তর সৃষ্টিতে উন্মত্ত। আশার কথা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে উঠেছে। বিবেকবান মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। গড়ে উঠছে প্রতিরোধ। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ঘরবাড়ি ও মন্দিরের নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মূল্যে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অভিযোগ করেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের দল এসব হামলার সঙ্গে জড়িত। প্রধান বিরোধী দল বিএনপিও মুখ খুলেছে সাম্প্রদায়িকতাবাদী বর্বরতার বিরুদ্ধে। জোটগত সীমাবদ্ধতার ঊধের্্ব উঠে তারা ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগি্নসংযোগ ও লুটপাটের নিন্দা করে এ অপতৎপরতা দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষসহ দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ব্যবস্থাপনাকে যে কোনো আক্রমণ থেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উচ্চ আদালত, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ইতিবাচক অবস্থান নেওয়া সংখ্যালঘুদের জন্য সান্ত্বনা বলে বিবেচিত হলেও তা নিরাপত্তাবোধ নিশ্চিত করতে পারেনি। অসৎ রাজনীতি ও অথর্ব প্রশাসনের ওপর ভরসা করার অবকাশ সত্যিকার অর্থে কম। তবে বকধার্মিক গণশত্রুদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধকে আমরা আশাজাগানিয়া হিসেবে অভিহিত করতে চাই। বিশ্বাস করি, হামলাকারীদের প্রতিহত করাকে সবাই দেশপ্রেমসুলভ দায়িত্ব হিসেবে বেছে নেবেন।
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।