আজ ঈদের ছুটির শেষ দিন। শুয়ে বসে খেতে খেতে শরীরে চর্বি জমে গেছে। আর ল্যাপটপে বসে বসে পিঠের মাঝখানে ব্যথা হয়ে গেছে। তাছাড়াও তো আমাদের মতো দেয়ালহিন কারাগারে বন্দিদের বিশেষ কিছু করার ছিলনা। ঈদের নামাজের পর লম্বা একটা ঘুমের মধ্য দিয়ে দেশ থেকে ঘুরে এলাম। আহা !! কি মধুর স্বপ্ন !! স্বপ্ন দেখে জীবন যৌবন সবই বিসর্জন দিয়ে যাচ্ছি। মনে হয় বাস্তবতা আমার মতো পরবাসীদের বড়ই গেন্না করে। গেন্না যদি নাই হয় তবে কাছে টেনে নিতে এতো কার্পণ্য কেন বন্ধু। কেনইবা প্রিয়জনদের কাছ থেকে একটা ঈদ শুভেচ্ছা বার্তাও পেতে পারিনা। অথচ আমাদের একটা ফোন না পেলে তোমাদের মনে কতইনা মান অভিমানের জন্ম হয়। হায়রে প্রবাস !! তুই আমারে যা দিলে, তার চেয়ে বেশী কেড়ে নিলে। জানিনা কোন অভিশাপে অভিশপ্ত আমি। কথায় বলেনা- মানুষ চোখের আড়াল হলে, মনের আড়াল হয়ে যায়। কথাটা আসলেই সত্য। প্রমাণ চান ? কয়টা দেব ? ঠিক আছে, দেশে ১ মাস ফোন না করে দেখুন কয়জন আপনার খবর নেই। আই ক্যান চ্যালেঞ্জ টুঁ সে - আপনার মা বাবা ও স্ত্রী সন্তান ছাড়া আর কেউ নেবেনা, কেউ না। আপনাকে নিয়ে ভাবার মতো সময় কারো নেই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এটাই নিষ্ঠুর সত্য। কথায় কথা টেনে আনে। লিখতে বসেছিলাম সংক্ষিপ্ত ঈদ ভাবনা। হয়ে গেল ঈদ রচনা। সে যাই হোক। কাল থেকে কর্ম ব্যস্ত জীবন আবার শুরু। দোয়া করবেন সবাই। সকলকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই...
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।