এতো ভয়াবহ মানুষ পোড়ানোর হরতাল অবরোধ দেখিনি।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হরতাল অবরোধ আগেও হয়েছে। কিন্তু এবারের মত কোনটাই এতো ভয়াবহ ভাবে দেখা যায় নি। সবচেয়ে খারাপ যে ব্যাপারটা এবারের বেলা দেখা যাচ্ছে তাহল পেট্রোল বোমা দিয়ে নিরীহ সাধারণ মানুষ পুড়িয়ে মারাটা, যেটা আমাদের ভায়ওলেন্সপূর্ণ রাজনীতিতে আরেকটা মাত্রা যোগ করেছে। জানিনা কি লাভ এই ঘৃণ্য কাজ কারবারের। অসুস্থ রাজনীতি অসুস্থ হতে হতে কতটা নিচু পর্যায়ে নামলে এরকম দেখতে হতে পারে সেটাই হোল ভাববার বিষয়। এই সাধারণ মানুষগুলো, কেউ তো সরকারপক্ষ বা সরকারবিরোধীপক্ষ কারোর পক্ষে নয়। তবু কেন তাদের ওপর এই আক্রমণ? এই পুড়ে যাওয়া মানুষগুলোকে দেখতে এতো কষ্ট হয় যে চেয়ে থাকাটাও সম্ভব হয় না। যদিও কেন কি ঘটছে তা জানি কিন্তু এতো তো আর চেপে রাখতে পারিনা নিজেকে। হরতাল অবরোধ করে মানুষ পুড়িয়ে, দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে কোন লাভ করতে চায় রাজনৈতিক দলগুলোর দস্যুরা। নিজেরা তারা কি লাভ পাচ্ছে? কি লাভ পাচ্ছে রাজনৈতিক দলগুলো?
একে তো কোনোভাবে রাজনীতি বলা যায় না। এটা পরিস্কার দস্যুতাবৃত্তি। ক্ষমতার লোভে যে আওয়ামী লীগ - বি এন পি এত নিচুতে নামতে পারে সেটা বোধহয় মানুষকে দেখাতে চায় তারা।
কেউ মন্তব্য করতে চাইলে দয়া করে কেউ আওয়ামী লীগ ভাল বা বি এন পি ভাল বা জামাত ভাল এসব দেখানোর চেষ্টা করবেন না। সবাই সমান।সবাই দায়ী। দোষ কারও চেয়ে কারো কম নয়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন