রুখতে চাইনা আর নিজের পা দুটো
মানতে চাইনা আর কোনো বারণ
শুনতে শুনতে আর মানতে মানতে পিঠ যেন দেয়ালে ছুই ছুই।।
ধৈর্য?? সে বাঁধ ভেঙ্গেছে অনেক আগেই
সীমান্ত পেছনে পরেছে প্রায় মাইল হাজার
ঘুরে দেখার কোন ইচ্ছে
হাইপোথ্যালামাসে আছে বলে অনুভব হয়নি।।
জীবনের প্রতি মোড়ে যেন
নতুন কিছু শিক্ষা অপেক্ষমান,
আগে সইয়ে নিতে কষ্ট হতো,
এখন মজা পেয়ে গেছি এর মাঝেই
আমি যেন সরকারি শ্রতা পদে অধিষ্ঠান।
হয়তো এসব কিছু সাক্ষ থাকবে
গোরস্থানের শুষ্ক পাতায়
পড়ে রবে নিষ্প্রাণ হয়ে।
(আরিফ আনিক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



