ধুসর দেয়ালে গাড় কালো চীড়, উঠে যাওয়া কিছুটা চলটা,
অজান্তেই বেড়িয়ে আশা সাদা চুনের আস্তরণ
আবারো যেন মনে করিয়ে দেয়
বিবেক নামের পরম সত্য কথাটা।
যা না চাইতেও বেড়িয়ে আসে,
আর মানুষতাকে ঢেকে ফেলে।
আচ্ছা একি বিবেক হবে?
না মন ও বলা চলে?
শুনেছি মনের রঙ সাদা কালো হরেক রকমের হয়,
কিন্তু বিবেকের মনে হয় একটাই রঙ
অট্টালিকার পাহাড়ের চুরায় বসতে কেমন লাগে?
মনে হয় আজ অনুভব করছি,
কিছু বাতাস যদিও হালকা রোদও,
বেশটা ভালো একারোনেই হয়তো বড়লোকেরা ছাদে
বড় বড় ছাতা লাগায়।
কিন্তু হাজারো কথার মাঝে একটা সত্য
খুবই মনে লাগছে। কি বলুনতো সেটা?
প্রকৃতি ... যত বড় অট্টালিকাই উঠুকনা কেন!
সে মাথা উচিয়েই রাখবে।
কষ্ট পাচ্ছি পাখির ডাক শুনে
কেমন যেন কর্পরেট কর্পরেট ডাক,
হয়তো কর্পোরেট এলাকায় থেকেই
তাদের এ হাল।
কি বিচিত্র দুনিয়া!!
আর সেখানে নাকি আমাদের মত
মানুষের আবাসন!!! আসলেও মানুষ অতি আজব!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



