এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না, আর আমাদের শেষের জন্য সময় পাই না।
সবকিছু তার অবস্থাতেই রয়ে যায়, স্থানটি আবার নবায়ন করে আমাদের স্বপ্ন
এবং তাদের নবাগত আগন্তুকদের। হঠাৎ আমরা আর ব্যঙ্গ করতে পারি না
কারণ জায়গাটা শূন্যতাকে ধারণ করার জন্য প্রস্তুত। এখানে, সেই শেষ বিকেলে
আমরা উপভোগ করি মেঘে ঘেরা পাহাড়। জয় করি, আবার বিজয় করি
আর এক প্রাচীন সময়, যা এই নতুন সময়কে তুলে দেয় আমাদের দরজার চাবি।
প্রবেশ করো আমাদের ঘরে, হে বিজেতারা, আর পান করো আমাদের মদ
আমাদের সহজ চর্যাপদের, কারণ আমরা রাতের মধ্যক্ষণ, আর নেই কোনো
সূর্যোদয়—শেষ প্রার্থণার ডাক থেকে আগত কোনো অশ্বারোহীর আড়ালে ঢাকা।
আমাদের চা ভেষজ আর গরম—পান করো। আমাদের পেস্তাবাদাম টাটকা—খেয়ে নাও,
আর শয্যাগুলো চিরসবুজ, দেবদারু কাঠের—নিজেকে সমর্পণ করো নিদ্রায়
এই দীর্ঘ অবরোধের পর, আর জেগে ওঠো আমাদের স্বপ্নের ভোরে।
চাদর প্রস্তুত, দরজায় সুগন্ধ রাখা, আর আয়না অসংখ্য।
ভিতরে এসো, যাতে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। শীঘ্রই আমরা খুঁজব
আমাদের ইতিহাস—তোমাদেরটির পাশে, দূরবর্তী গ্রহলোকের মাঝে,
আর শেষে আমরা ভাবব: মানুষ কি ছিল
এখানে—না সেখানে? পৃথিবীতে… নাকি শুধু এই কবিতার ভেতরেই?
Last afternoon on this earth, we cut off our days
from our bodies and count the hearts we will take
and the ones we will leave, here. The last afternoon,
we do not say goodbye to anything, and we find no time for our end.
Everything remains in its state; the place renews our dreams
and their visitors. Suddenly, we are unable to ironise
because the place is ready to host the vacuum. Here, the last afternoon
We enjoy the mountains surrounded by clouds. Conquer and reconquer,
and an ancient time that delivers to this new time the keys to our doors.
Enter our houses, conquerors, and drink our wine
of our simple Charyapada, because we are the night in its midhour, and there is no
sunrise covered by a rider coming from the last call to prayer.
Our tea is herbal and hot. Our pistachios are fresh, eat them,
and the beds are evergreen, cedar wood, surrender to sleep
after this long siege, and wake on the dawn of our dreams.
Sheets are ready, perfumes are placed on the door, and there are numerous mirrors.
Come on in, so we can get out of it. Soon we will look for what
was our history around yours in the distant planetary,
and in the end we will wonder: was human
here or there? On earth... or just in this poetry?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

