বন্ধুরা,কে কেমনভাবে বাঙালীর প্রাণের প্রিয় নববর্ষ উদযাপন করলেন? আমি আমার নিজের মত করেই পার করে দিলাম সারাটা দিন। জীবনে ঘটে যাওয়া কিছু অতিতের কারনে কোন আনন্দ উৎসবেই আমি আসলে সেভাবে অংশগ্রহণ করতে পারি না একদমই। তবে হতশা ফেলে আজ আমার প্রিয় বন্ধুদের জন্য একটা সুখবর দিচ্ছি। অবশেষে আমি নিজেই সাহস করে একটি অনলাইন পত্রিকা বের করছি। নামটিও অনেকটাই চূড়ান্ত। ওয়েব সাইট প্রকাশের পর থেকে তিনমাস অপরাধবিষয়ক নতুন এই পত্রিকাটি পরীক্ষামূলকভাবে চলবে। আগামী সপ্তাহেই দেশের বাংলা পত্রিকাগুলোতে বিজ্ঞাপন যাচ্ছে। যারা শুধু পেশা হিসাবে না,নেশা হিসাবেও সাহসী সাংবাদিকতা করতে চাচ্ছেন,কিন্তু শুরুটাই করতে পারছেন না,তাঁরা দয়া করে যোগাযোগ করতে পারেন। তবে যারা সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে চাঁদাবাজি কিংবা ভিক্ষা করতে চাইছেন,প্লীজ,এই অনলাইন পত্রিকাটি আপনাদের জন্য না। কারন আমি এবং আমার হবু সহকর্মীরা কাজ করবো অনেকটাই ভারতীয় প্রখ্যাত সাংবাদিক মিঃ তরুণ জে তাজপলের সাড়া জাগানো তেহেলকা ডটকম এবং কারাবন্দি বীর জুলিয়ান অ্যাসাঞ্জের হৈচৈ ফেলে দেওয়া সাইট উইকিলিকসের মত করে। যদিও আমাদের টার্গেট কিন্তু আরেকটু বেশি এবং একটি ভিন্নধরনেরও। কাউকেই ছাড় দিবো না,কাউকেই না,কথা দিচ্ছি দেশে বিদেশে থাকা আমার জানা-অজানা সব শুভাকাঙ্ক্ষীদের। তাহলে শুরু হোক সাহসী পথ চলা।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।