somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লা-তাহ্‌যান
জীবন নামের মোমবাতিটা টিমটিমিয়ে জ্বলছে--n দমকা হাওয়ায় আয়ুর শিখা নিভুনিভু করছে---nউষ্ণ আলো বুকের মাঝে ঠান্ডা হবে একদিন--n বৃষ্টির ছাটে স্মৃতির রেখা মুছে যাবে যেদিন----

বিশ্বের নৈসর্গিক কিছু জুম পাহাড়ের ছবি আর একটা প্রশ্ন।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুম চাষ সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি।পাহাড়ের কোনো এক খন্ড টিলার জঙ্গল কেটে আগুন লাগিয়ে দেওয়ার পর আগাছা পরিষ্কার করে তাতে বিভিন্ন রকম ধান, মরিছ, হলুদ, বিভিন্ন রকম ফল, শাক-সবজি চাষাবাদ করা হয় তাকে জুম চাষ বলে।
এই পোষ্ট লেখার আগ পর্যন্ত আমি জানতাম জুম পরিবেশের ক্ষতি করে।কোনো উপকারই করে না।বিভিন্ন পত্র পত্রিকায় ‘পাহাড়কে বাঁচতে দিন’, ‘ঐতিহ্য সংস্কৃতির আর জীবন বোধের নিবিড়তায় যুক্ত যে চাষাবাদ প্রণালী তার ফলে পার্বত্য অঞ্চলের পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে মারাত্মকভাবে’, ‘পাহাড়ে পাহাড়ে জুম, বিরান কান্তার, ইত্যাদি শিরোনামের লেখা পড়ে যে কারো তাই ধারনা হওয়াই স্বাভাবিক। একদমই যে ক্ষতির সম্ভাবনা নেই তা কিন্তু নয়।যেমন কাটা জঙ্গল এ আগুন দিলে সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে সবুজ বন উজাড় করে। জুমের ফসল পুরাই বৃষ্টির পানি নির্ভর, দেখা গেল জংগল পুড়িয়ে জুমিয়ারা(যারা জুম চাষ করে) ফসল বুনে এল আর বৃষ্টি হল না।ফলাফল ফসলও হল না সাথে পাহাড়ও ন্যাড়া। আপরিকল্পিত পাহাড় কাটলে পাহাড়ের মাটিও ক্ষয় হয়।
জুমীয়দের কথা বিবেচনা করে পাহাড়ের জন্য বিকল্প চাষ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তার নাম ম্যাথ (Modern Agricultural Technology in the Hill) পদ্ধতি।

ম্যাথ পদ্ধতিতে ধাপে ধাপে ফসলের চাষ করতে হয়। প্রথম বৃষ্টির পরপরই দ্রুত বর্ধনশীল ফসল-পেঁপে, কলা, পেয়ারা, লেবু, আম, সফেদা, জাম্বুরা, কমলার পাশাপাশি কিছু বনজ চারা লাগিয়ে দিতে হয়। সময় উপযোগী-আড়াআড়িভাবে আনারস এবং অড়হর লাগাতে হয়। তা ছাড়া, মৌসুমভিত্তিক ধান, কাউন, ভুট্টা, তিল, কচু, ঢ্যাঁড়স, বরবটি, টমেটো, বেগুন ও মরিচের চাষাবাদ করা যেতে পারে। ম্যাথ পদ্ধতিতে চাষ করলে কৃষকরা সবজির দাম তুলনামূলক বেশি পাবে। কেননা, এ সবজি অমৌসুমে পাওয়া যায়। এতে অর্থনৈতিক উন্নতি হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, ভূমির ক্ষয়রোধ হবে। স্থায়ীভাবে বনায়ন সৃষ্টির ফলে প্রাকৃতিক বিপর্যয়ও রোধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট মহল যদি পাহাড়ে চাষাবাদে বরাদ্দ অর্থ নিজেদের ব্যক্তিগত অবস্থার পরির্বতনের কাজে ব্যবহার না করে জুমিয়াদের অবস্থার পরিবর্তনে ব্যবহার করতেন আমার দেশের পাহাড় হত অপার সম্ভাবনার ভান্ডার।

আসুন এখন দেখি পাহাড় কাটায়ও কত শিল্প থাকতে পারে আর সেই শিল্পের সাথে ফসলের রং মিলে মিশে কতটা নৈসর্গিক হতে পারে।


খাগড়াছড়ি, মাটিরাঙ্গা উপজেলা।


কাপ্তাইয়ের ব্যাঙছড়ি।


বান্দরবনের এক জুম ঘর।


জাপানের একটি পাহাড়।এখানে ধানই বেশি উৎপন্ন হয়।


ডংচুয়ান,ইউন্নান, চীন।
সৃষ্টিকর্তার কি অপার মহীমা! এখানকার মাটিই লাল।


তেগালালাং,ইন্দোনেশিয়া।


দুলাখা,নেপাল


লংসেং,চীন।


ইয়নিয়ং,চীন।


লংসেং,চীন।


ইয়নইয়ং,চীন।


ভিয়েতনাম।

আচ্ছা... আমার দেশ জুম চাষে পিছিয়ে কেন?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×