বাংলার গাছে সবুজ ছায়ায়
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলার গাছে সবুজ ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি
আকাশ জুড়ে আলোর খেলা
চির সুন্দর মোদের বসুন্ধরা,
বাংলার গাছে সবুজ ছায়ায়
সুন্দর ফুল আর ফলে ভরা।
বাংলার গাছে পাখিরা নাচে
দিঘিতে সুন্দর কমল ফোটে।
বাংলার গান গেয়ে চাষীভাই
লাঙল চালায় গোঠে গোঠে।
গোঠের রাখাল বাজায় বাঁশি
কান পেতে শুনি মধুর সুর,
পান্থ গাহে মিঠে সুরে গান
চলে পথে দূর হতে বহুদূর।
বাংলার মাটিতে সবুজ ছায়ায়
বেড়ে ওঠে নরম দূর্বা ঘাস,
প্রাণশীতল করা বহে সমীরণ
মোদের বাংলায় বারো মাস।
বাংলার বাউল একতারা নিয়ে
মনের একতারায় সুর বাঁধে।
আঙিনায় বসে দুঃখিনী মা যে
মাটির হাঁড়িতে ভাত রাঁধে।
বাংলার গাছে পাখিরা নাচে
খসে পড়ে পাতা ঝরে ঝরে,
নদীর কলতানে বিরহ গীতি
সদা ব্যথা দেয় মম অন্তরে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন