গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়
০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়
আমার মাটির ঘরে,
সুখের স্বর্গ হেথায় আসিয়া
সতত বিরাজ করে।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা
রাঙা মাটির ঐ পথে,
ময়না চড়ুই, ফিঙে বুলবুল
করে খেলা একসাথে।
রাঙা মাটির লাল সরাণের
বাঁকা গলি পথ দিয়ে,
গাঁয়ের বধূরা কলসী কাঁখে
আসে ঘরে জল নিয়ে।
পূবের আকাশে সোনার রবির
সোনা ঝরা রোদ ঝরে,
মাটিতে নিকানো উঠোন আমার
রোদে ঝলমল করে।
উঠোনের পাশে কূয়ো-তলায়
কাক বসে রোজ ডাকে,
চালতা গাছে হনুমান বসে
লেজ থাকে তার ঝুলে।
বাড়ির পাশে বেড়ার ধারে
ছাগল ও ভেড়া চরে,
গাছের শাখে পাখিরা ডাকে
পুলকে হৃদয় ভরে।
গ্রাম সীমানায় দূরে দেখা যায়
অজয় নদীর চর,
অজয়ের তীরে কোন এক গাঁয়ে
আমার আপন ঘর।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন