গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
শীতল দিঘির জল,
দিঘির জলে মরাল ভাসে
বিকশিত শতদল।
তরুর শাখায় পাখিরা গায়
রোজ করে কলতান,
যেদিকে চাই দেখিতে পাই
মাঠ ভরা সোনা ধান।
অজয় নদী চলেছে বয়ে
এ গাঁয়ের সীমানায়,
গাঁয়ের মাঝি ভাটিয়ালি গেয়ে
নাওখানি তার বায়।
গাঁয়ের পথে লাল সরাণে
কত লোক রোজ চলে,
পথের বাঁকে শালিক পাখি
রোজ আসে দলে দলে।
গাঁয়ের বধূ কলসী কাঁখে
ঘরে যায় জল নিয়ে,
দিঘির জলে গাঁয়ের জেলে
মাছ ধরে জাল দিয়ে।
সোনার রবি সোনার আলো
ছড়ায় ভুবন জুড়ে,
দিনের শেষে লুকায় রবি
দুরে পাহাড়ের চূড়ে।
গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
ভুলায় নয়ন মন,
গাঁয়ের মাটি স্বর্গ আমার
গাঁয়ে জনম মরণ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন