somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

অভিশপ্ত বিজয়া দশমী

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#অমৃতসর: দশহরার রাতেই অমৃতসরের জোড়া ফটকের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ । রেললাইনের কাছেই রাবণ নিধন দেখতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ । মৃতদের মধ্যে রয়েছেন দলবীর সিং, যিনি এই রামলীলায় রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন । দলবীরের মা নিউজ ১৮ কে জানিয়েছিলেন রামলীলাতে নিয়মিত অংশগ্রহণ করতেন দলবীর কিন্তু এবারেই প্রথম রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন । অভিনয় দেখার জন্য চেনা পরিচিতদের নিমন্ত্রণ জানিয়েছিলেন ।
তথ্যসুত্র: নিউজ বাংলা




হিন্দু মহাকাব্য রামায়ণে কথিত আছে, দশেরার দিনই যুদ্ধ শেষে রাবণ বধ করেছিলেন রাম। সেই উপলক্ষ্যেই এদিন সারা ভারতেই রাবণের ছবি পোড়ানো হচ্ছে। অমৃতসরের ঝোড়া পাঠক এলাকায় রেল লাইনের ধারেও চলছিল রাবণ পোড়ানোর অনুষ্ঠান। লাইনের ওপর দাঁড়িয়েই সেই অনুষ্ঠান দেখছিলেন কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। আর সে সময়ই আপ ও ডাউন রেল লাইনের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যায় হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ও অমৃতসর-জলন্ধর ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ট্রেন। সাথে সাথেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। কেউ চলন্ত ট্রেনের তলায় কাটা পড়ে কেউ বা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০-১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।

ভারতে রাবণ দহন দেখতে এসে ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এ ঘটনা ঘটে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক। হতাহতের মধ্যে অনেক কিশোরও রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটপূর্ণ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসুত্র: বিডি প্রতিদিন



কবিতা প্রসঙ্গে:
হিন্দু রীতি অনুসারে বিজয়া দশমীর দিনে রাবণকে দহন করা হয়। বিগত বিজয়া দশমীর দিনে অমৃতসরে রাবণ দহনকালে সহসা হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ও অমৃতসর-জলন্ধর ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ট্রেন শতাধিক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে।

ঠিক ঐ সময়েই আপ ও ডাউন রেল লাইনের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যায় হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ও অমৃতসর-জলন্ধর ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ট্রেন। সাথে সাথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কেউ চলন্ত ট্রেনের তলায় কাটা পড়ে কেউ বা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০-১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।

হায়রে বসুন্ধরা! এই বসুধায় প্রতি পদে পদে হত্যার লীলাভূমি রচিত হয়। রক্তমূল্য দিয়ে যারা প্রাণ দিল রেললাইনে, তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাই।

কবিতাটি পাঠে সকলের মনে একটুখানি করুণার উদ্রেক হলে আমার কবিতা লেখা সার্থক হবে।
পাশে থাকুন, সাথে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



অভিশপ্ত বিজয়া দশমী
-লক্ষ্মণ ভাণ্ডারী

আনন্দে দেখিছে সবে জ্বলিছে রাবণ,
মন্ত্রীপত্নী আসি মঞ্চে দিতেছে ভাষণ।
জন সমারোহ হেরি বিশাল প্রান্তরে,
পুড়িছে আতসবাজি মহা শব্দ করে।

সম্মুখেতে রেলপথ ভাবিয়া না পায়,
দেখিবারে রাবণেরে লাইনে দাঁড়ায়।
সহসা আসিল রেল কাটিল সবারে,
রক্তবন্যা বহে কত লাইনের ধারে।

শতাধিক নিল প্রাণ ভুলিব কেমনে
আনন্দের অশ্রু বহে সবার নয়নে।
সকলেই দেখে যবে পুড়িছে রাবণ,
হায় হায় বলি সবে করিছে ক্রন্দন।

মহানন্দ নিরানন্দ কর কি কারণ?
রাবণ দহন কাব্যে লিখিল লক্ষ্মণ।


সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতক মোজাফফরের গ্রেফতার ও ইতিহাসের দায়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:০৬

ইতিহাসের এক অমোঘ নিয়ম অপরাধ যতই নিখুঁত হোক না কেন, সময়ের কোনো এক বাঁকে তার চিহ্ন রয়েই যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশের আড়ালে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

×