বাংলার গান বাঙালির আশা
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার গান বাঙালির আশা
লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলার গান বাঙালির আশা
আমি বাংলায় গান গাই,
বাংলা আমার হৃদয়ের গান
যেথায় বাংলার সুর পাই।
বাংলা আমার একতারা ভাই
বাংলা আমার স্নেহের পরশ,
বাংলার বাউল যেথায় মিলে
বাংলার তাই এত নাম যশ।
বাংলা আমার প্রাণের ভাষা
লিখি কবিতা তাই বাংলায়,
বাংলার নদী বাংলার জলে
গান গেয়ে মাঝি তরী বায়।
বাংলায় শুনি কোকিলের গান
বাংলায় দেখি পাখিরা নাচে,
বাংলার পথে বাজায় বাঁশি
গাঁয়ের রাখাল বনের কাছে।
শাল পিয়ালের বনের ধারে
দোয়েল শালিক ঝগড়া করে,
বাংলার মাটি যে সুখের স্বর্গ
মাটির পরশ বাংলার ঘরে।
বাংলা আমার জন্মভূমি তাই
সোনার বাংলা আমার দেশ,
বাংলায় যেন মরতে পারি
হাসিমুখে সহি সকল ক্লেশ।

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন