somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

জীবনের খাতায় কবিতার পাতায়

২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনের খাতায় কবিতার পাতায়
(কবির সকরুণ অশ্রুসজল কবিতা )
লক্ষ্মণ ভাণ্ডারী


নিভে গেল হায় জীবন প্রদীপ সাড়ে বারোটার পরে,
আত্মীয় স্বজন আপনার জন সবার চোখে জল ঝরে।
কেঁদেছে সেদিন পশুপাখি আর সবুজ গাছের পাতা,
পেয়ে না পাওয়া হিসাব মেলে না মুক্ত জীবন খাতা।

শোকের বারতা দ্রুতগতি ধায় বাতাসে বায়ুর বেগে,
রেল কামরায় বার্তা পৌঁছায় হয় বজ্রপাত বিনামেঘে।
ফুঁপিয়া ফুঁপিয়া কাঁদিছে দুহিতা জনক যে তার নাই,
পৃথিবীর মায়া ত্যাজি সে গিয়াছে স্বর্গে পেয়েছে ঠাঁই।

রেলের যাত্রীরা হয়ে দিশেহারা সকলেই তারে কয়,
নিশ্চিত মরণ না শুনে বারণ জন্মিলেই মরিতে হয়।
দিন দুই পরে বহু কষ্ট করে আসিল সে নিজ ঘরে,
না পায় দেখিতে ব্যথিতচিত্তে দুই চোখে জল ঝরে।

মনে পড়ে তার জনক তাহার থাকিত দাঁড়ায়ে দ্বারে,
না ছুঁয়ে চরণ গৃহে আগমন দেখিল না আজ তাঁরে।
ব্যথিত হৃদয়ে চোখে জল লয়ে উঠানে বসিয়া কাঁদে,
দেখিল ভ্রাতারে শ্বেত বস্ত্র পরে চাদর জড়ায়ে কাঁধে।

বিষণ্ণ মনে করুণ নয়নে আসিল সে ভগিনীর কাছে,
ভগিনীর সাথে ভ্রাতাও কাঁদিছে নয়নের জল মোছে।
জননী হারায়ে জনকেরে লয়ে সুখে ছিল ভাইবোনে,
জনকেরে নিল কেন কেড়ে কিবা ছিল বিধাতার মনে?

আত্মীয় স্বজন প্রিয় পরিজন প্রবোধিয়া সকলেই কয়,
ভ্রাতার সাথে ভগিনীকেও নিয়ম পালন করিতে হয়।
দশদিন সাথে এইমত কাটে, সেদ্ধ সেদ্ধ সবই খায়,
পরে দশদিনে নববস্ত্র কিনে নুতন বসন পরে গায়।

পর দিবসে পুরোহিত এসে আদ্য-শ্রাদ্ধাদি কার্য করে,
নিমন্ত্রিত সব অতিথিরা আসি বসে সেই শ্রাদ্ধবাসরে।
পিতৃ-পিণ্ড দিবার অগ্রে অধিকার আছে শুধু দুহিতার,
পরে পিণ্ডদান করে সুসন্তান শাস্ত্রের বিধান অনুসার।

ব্রাহ্মণভোজন, ভোজন দক্ষিণা দিতে হয় ধূতি ও শাড়ী,
চটিজুতা ছাতা, বালিশ লেপকাঁথা, থালা পিতলের হাঁড়ি।
আত্মীয়-স্বজন প্রিয় পরিজন বসে আহারেতে একসাথে,
বসিলে সকলে পরিবেশন করে লুচি, মিষ্টি দেয় পাতে।

কেবা এসেছিল, কে কে এল গেল হিসাব রাখিত যেবা,
তার স্বর্গবাসে, বাড়ির উঠানেতে অতিথি নারায়ণ সেবা।
জীবনের খাতায় মরণের কথা লিখে রেখেছেন বিধাতা,
বুক ফেটে যায় লিখিতে পারিনা তবু লিখে যাই কবিতা।

লক্ষ্মণ বলে, অন্তিম কালে মরণে কেহ কারো না হয়,
সময় থাকতে তাই শ্রী হরি ভজ, এ সংসার মায়াময়।
জীবনের খাতায় কবিতার পাতায় আমি কবিতা লিখি,
মরণের পরে মোহ-মুক্তির মন্ত্র এ বসুধায় এসে শিখি।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×