বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৪

বৃষ্টি কবিতা-৪
লক্ষ্মণ ভাণ্ডারী
কালো মেঘ আকাশটাকে
রেখেছে আজকে ঢেকে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
আজকে সকাল থেকে।
বৃষ্টি পড়ে মুষল ধারায়
অজয় নদীতে বান,
একতারাতে মধুর সুরে
বাউল ধরেছে গান।
পথের বাঁকে কলসী কাঁখে
বৃষ্টি ভেজা রাঙাপথে,
রাঙা বধূ জল নিয়ে আসে
অজয়ের ঘাট হতে।
বৃষ্টিতে ভিজে পাখিরা সব
তরুর শাখায় বসে,
বৃষ্টিতে ভিজে চাষীরা সব
মাটিতে লাঙল চষে।
বৃষ্টি নামের মিষ্টি মেয়েটা
বৃষ্টিতে ভিজতে চায়,
না নিয়ে ছাতা বৃষ্টির দিনে
ভিজে ভিজে ঘরে যায়।
বৃষ্টি কাব্যের কবিতারা সব
বৃষ্টির দিবসে ভিজে।
বৃষ্টিকে নিয়ে কবিতা লিখে
লক্ষ্মণ ভাণ্ডারী নিজে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি...
...বাকিটুকু পড়ুন
ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১

বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।...
...বাকিটুকু পড়ুনজানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।...
...বাকিটুকু পড়ুন