somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলসিসি ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলসিসি ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া ও সাংস্কতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। রাতে লক্ষ্মীপুর বাকির মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রম্নজ্জামান লিটন। মহান স্বাধীনতা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের পতাকা। আর তাই সেই পতাকার মধ্যে রক্তের প্রতীক লাল বৃত্ত। সেই পতাকার সম্মান আমাদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। খুব শীঘ্রই রাজশাহীতে গ্যাস আসবে। রাজশাহী মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিকেএসপির শাখা, বিভাগীয় ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরসহ আইটি ভিলেজ গড়ে তোলা হবে।

ওয়ার্ডের উন্নয়নে তিনি বলেন, এই ওয়ার্ডে শিশু হাসপাতাল গড়ে তোলা হবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাসহ ড্রেনের ব্যাপক উন্নয়ন করা হবে।

এলসিসি ফ্রেন্ডস সার্কেলের বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রসংশা করে মেয়র বলেন, তাঁদের কার্যক্রমকে মডেল হিসেবে ব্যাপক প্রচারের মাধ্যমে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় তুলে ধরা হবে।

এলসিসি ফ্রেন্ডস সার্কেলের উপদেষ্টা মোঃ গওহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত, উপদেষ্টা মোঃ আব্দুস সবুর, উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন লতিফ, ড. মোঃ হেমায়েতুল ইসলাম, প্রফেসর ড. জালাল উদ্দীন সরদার।

এর আগে সন্ধ্যায় মেয়র বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও বিভাগীয় কমিশনার উদ্যোগে নগর ভবনের গ্রীন পস্নাজায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×