সত্যিকারের জ্বীনের কাহিনী।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন আগের কথা। আনুমানিক ১৯৫৮-৬০ সালের ঘটনা। যশোর জেলার একটি মাদ্রাসায় পড়তেন জনাব আবু দাউদ। সম্পর্কে তিনি আমার প্রাইমারী স্কুলের একজন শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর প্রতি এখনো গ্রামের সব মানুষের বিদগ্ধ শ্রদ্ধা রয়েছে। তিনি একজন প্রকৃত আলেম। টাইটেল পাশ মাওলানা। তার মুখে শোনা একটি ভৌতিক কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করছি।
স্যারের সাথে তার এক বন্ধুর কথা হয় যে কোন একদিন বিকালে স্যার তার বন্ধুর বাড়িতে যাবেন। কিছু পড়া শোনা দেখিয়ে দেবার জন্য। কথা অনুযায়ী স্যার বিকালে সেই বন্ধুর বাড়িতে যান। বন্ধুর বাড়িটা গ্রামের ভেতরেই একটি নির্জন জায়গায়। স্যার বাড়িতে পৌছে কাওকেই দেখতে পান নাই। এত নির্জনতার মধ্যে কাওকে ডাকবেনন কিনা সেটা চিন্তা করতে করতে স্যারের চোখ যায় একটি ঘরের মধ্যে। সেখানে দেখেন মস্ত বড় একটি সাপ। সাপটি তার লেজ ঢাপের সাথে( টিনের চালার নিচে আড়াআড়ি বাঁধা বাঁশ) পেচিয়ে রেখে বিছানার উপরে থাকা কিতাব এর পাতা জিহ্বা দিয়ে উল্টাচ্ছে। এটা দেখে স্যার বুঝলেন, এটাই আসলে ওনার বন্ধু। সে মানুষ নয়, জ্বীন। স্যার এটা দেখে আস্তে করে ফিরে যেতে পথ ধরলেই সাপটি তৎক্ষনাত মানুষ রুপে তার সামনে হাজির হয়ে বলে, আরে দোস্ত! তুমি চলে যাচ্ছ কেন? স্যার বল্লেন, তুমি কি আমাকে ভয় দেখাতে চাইছো? সে বল্লো না , দোস্ত, আমি যে তোমাকে আসতে বলেছিলাম, সে কথা আমার একদমই স্মরণ ছিলো না। থাকলে তুমি আমাকে এই সুরতে দেখতে না। তবে তোমাকে একটা অনুরোধ -তুমি এই কথা কাওকে বলো না। এভাবেই তাদের মধ্যে আলাপচারিতা শেষ হয়। কিন্তু পরের দিন থেকে স্যার আর মাদ্রাসায় গিয়ে তার ঐ বন্ধুটিকে দেখতে পান নাই। ঐ বাড়িতে গিয়েও আর কাওকে পাওয়া যায় নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন