ছোট বেলা মানে স্কুল জীবনে সবাই এক রকম ড্রেস অর্থাৎ স্কুল ইউনিফর্ম পরে ক্লাস করতাম। একবার এক বন্ধু আমাকে প্রশ্ন করলো আচ্ছা বলতো আমরা সবাই কেন একই রকম পোশাক পরে স্কুলে আসি? আমি চিন্তা করে বল্লাম সবাইকে এক রকম ড্রেসে সুন্দর লাগে তাই। সে বল্লো না। আমি বল্লাম ডিসিপ্লিনের জন্য? সে বল্লো না। আমি বল্লাম তাহলে তুই বল, কেন সবাইকে একই রকম ড্রেস পরে আসতে হয়? সে যেটা বল্লো সে সম্পর্কে আমার কোন চিন্তাই ছিলো না। সে বল্লো ধনী গরিব সবাই যেনো পরস্পরকে নিজের মতো করে জানতে ও বুঝতে পারে, এই সাম্য শিক্ষা দেয়ার জন্যই স্কুলে সবাইকে একই পোশাক বা ড্রেস পরে আসতে হয়। আমি বল্লাম ধ্যুর! এটা কোন যুক্তি হলো? সে বল্লো দেখ, তোর যদি অনেক দামী দামী জামা কাপড় থাকে আর তা তুই খেয়াল খুশি মতো স্কুলে পরে আসিস,তাহলে তুই সবার সাথে মিশতে পারবি না, আর তোর সাথেও সবাই মিশবে না। ঠিক কিনা? আমি বল্লাম তা মনে হয় ঠিক। সে বেশ বুঝেন্দার হাসি দিয়ে বল্লো, তাহলে বল, আমি যা বল্লাম তা ঠিক কিনা? আমি আর তার সাথে যুক্তি তর্কে গেলাম না।
কথা গুলো মনে পড়লো হঠাৎ করেই। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাবা মা অনেক শান্তিতে ছিলেন, তারা প্রকৃতই অনেক সুখে ছিলেন। কারণ তাদেরকে আমাদের মতো পহেলা বৈশাখে, পহেলা ফাল্গুনে, ভ্যালেন্টাইস ডে উপলক্ষ্যে বাড়তি খরচের বোঝা বহন করতে হতো না। আমরা এক ঈদে,( বড় জোর দুই ঈদে) কিছু নতুন কাপড় চোপড় পেলেই খুশিতে বাগ বাকুম হয়ে যেতাম। হাত খরচ বাবদ ৫ টাকা ১০ টাকা পেলেই নিজেকে বহুত কামিল বলে মনে হতো। কিন্তু এখন? হাত খরচই শুধু না, এসব পালি পর্বনে নতুন নতুন হাল ফ্যাশানের জামা কাপড় সহ নামি দামি মডেলের মোবাইল ফোন হাতে না থাকলে আমাদের ছেলে মেয়দেরে জাতই থাকছে না। তারা মিশতে পারছে না পাশের কোন প্রতিবেশীর সাথে। হিনমন্যতায় ভুগতে ভুগতে শুকিয়ে যায় তারা। আয় হায়! তুই পহেলা বৈশাখের নতুন জামা পরস নাই? ছি ছি, তুই এই পুরান ধুতি কোন দাদার গা থেকে খুলে আনলি? ইত্যসব মন্তব্যের গ্লানি বহন করতে অপরাগ আমাদের এই প্রজন্মের সন্তানেরা। কিন্তু এইটুকু চিন্তা করে না বা করতে পারে না যে এই বাড়তি খরচের বোঝা তার বাবা মা কোথা থেকে দেবেন?
আজকাল নাটক বা টেলিফিল্মেও নেই ম্যধবিত্তের টানাপোড়নের কথা। সেখানেও নামি দামি মোবাইল ফোন, চকচকে ফ্ল্যাট, নিউ মডেলের গাড়ি আর পার্লারে সেজে থাকা ডলদেরে জয়জয়কার অবস্থান। এসব দেখে বর্তমান প্রজন্ম নামি দামি সেট ব্যবহার, চকচকে ফ্ল্যাট আর ঝা চকচকে গাড়ি সহ ডলদের নিয়ে বিলাস বহুল জীবন যাপনের স্বপ্নে বিভোর। কোথায় বিবেক, কোথায় নৈতিকতা বা হালাল হারামের চিন্তার খোরাক?
একারণেই লোকে বলে যায় দিন ভালো, আসে দিন খারাপ, বা ওল্ড ইজ গোল্ড .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




