somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম - আমাদের বাংলার প্রাণ!

০৯ ই জুন, ২০২৪ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গ্রাম আমাদের দেশের প্রাণ। আমাদের পূর্ব পুরুষেরা গ্রাম থেকেই বিভিন্ন উদ্দেশ্য শহরে এসে বসতি স্থাপন করেছে। গ্রাম থেকে মানুষ শহরে স্থানান্তরিত হয়, সময়ের প্রয়োজনে। পড়া লেখা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রয়োজনে মানুষ শহরে বসবাস শুরু করে। ধীরে ধীরে গ্রাম তখন শুধুমাত্র বিনোদনের খোরাকে পরিণত হয়। কারোর কারোর কাছে গ্রাম বলতে শুধু সেখানে গিয়ে ঈদ করাকেই বোঝায়। দুদিনের জন্য গ্রামে গিয়ে তখন তাদের সে কি ঠাট বাট প্রদর্শন। সে যাই হোক, মানুষ বলতেই শো অফ পছন্দ করে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের আর গ্রামে যাওয়াই হয় না। সেখানে তাদের নাড়ীর টান বলতে কিছু থাকে না। হয়তো বাবা মা পরপারে চলে গেছে। গ্রামের বাড়ি বিরাণ হয়ে পড়ে আছে। দেখা শোনার কোন মানুষ নেই।

যদি বিষয়টা এমন হতো যে, একটা সময়ে সবাইকে গ্রাম মুখী হতে হবে। তাহলে সবাই গ্রামের উন্নয়নে মূখ্য ভুমিকা পালন করত। মানুষ বিদেশে টাকা পাচার না করে, গ্রামকে উন্নত করতো। কারণ মানুষ তো সারা জীবন কর্ম করতে পারবে না। ব্যবসা বাণিজ্য শিক্ষা সব কিছুরই তো একটা পরিসমাপ্তি ঘটবে। তখন অবসর জীবনটা যেনো সুখে স্বাচ্ছন্দে গ্রামের নিরিবিলি পরিপাটি পরিবেশে কাটানো যায়, এমন চিন্তা ভাবনা যদি সবার থাকতো, তবে আমাদের গ্রাম গুলো অনেক আধুনিক ও উন্নত হতো।

গ্রাম যে উন্নত হচ্ছে না তা কিন্তু নয়। বর্তমানে ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানার বিস্তার গ্রামেও হয়েছে। তবে তা সিমিত। যদি বলি এখন গ্রামে আর মাটির বাড়ি ঘর দেখা যায় না। অনেক ক্ষেত্রেই দালান বাড়ি উঠছে। কিন্তু সেটা চিরস্থায়ী বসবাসের ভাবনা থেকে গড়ে উঠছে না। দেখা যায় এমন অনেক দালান বাড়ি গ্রামে পড়ে রয়েছে, যেখানে মানুষের বাস নেই। বছরে একবার কি দুবার ঈদে সেখানে যেয়ে মানুষ থাকে, আবার তালা মেরে ফিরে আসে শহরে।

সব মানুষকে গ্রাম মুখি হতে হবে। যে যে কাজই করুক না কেনো, একটা সূত্র ধরে নাড়ির টানে গ্রামে ফিরতেই হবে। এমন কিছু করা গেলে, তবেই গ্রাম গুলো উন্নত হতো।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×