somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদৃশ্য- বড়ই অদ্ভুত এক বৈশিষ্ট্য!

১০ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাদৃশ্য- বড়ই অদ্ভুত একটি বৈশিষ্ট্য। আল্লাহর রাসুল ( সাঃ) বলেন কাল কেয়ামতে কোন ব্যাক্তির হাসর নাসর তাদের সাথেই হবে, যাদের সাথে তার সাদৃশ্য থাকবে। অর্থাৎ দুনিয়াতে যারা যাকে যেভাবে অনুসরণ করে জীবন যাপন করবে, তাদের বিচার তাদের সাথেই হবে। আমরা যখন কাওকে দাড়ি টুপি অবস্থায় দেখি, ধরে নিই যে লোকটি মুসলমান, ধার্মিক। যেহেতু সে নবী (সাঃ)র সুন্নতকে নিজের শরীরে ধারণ করেছে। আবার ধুতি তিলক শাখা সিঁদুর পরিহিত যে কাওকে দেখলেই আমরা বুঝে নিই উনি হিন্দু ধর্মাবলম্বী। কোট টাই পরা থাকলে খ্রিষ্টাণ বলে ধারণা করা যায়। যদিও এই কোট টাই এখন এতটাই সার্বজনিন পোশাকে পরিণত হয়েছে যে, এটা দিয়ে আর ধর্মের বিভাজন করা যায় না।

শুধু তাই নয়। আমরা রাস্তা ঘাটে চলতে ফিরতে প্রায়ই অপরিচিত কাওকে নিজের কোন আত্মিয় স্বজনের চেহারার সাথে বেশ মিল খুঁজে পাই। তখন আমাদের মধ্যে একটি আবেগ কাজ করে। ভালোবাসা বা বিরক্ত কাজ করে।

হযরত মূসা (আঃ) যখন আল্লাহর ইচ্ছায় নীল নদ পার হন, তখন ফেরাউন বাদশাহ পিছন পিছন তাঁকে ধাওয়া করে নীল নদে ডুবে মরে। কিন্তু ফেরাউনের যে প্রধান মন্ত্রী, সে বেঁচে যায়। আল্লাহ তাকে বাচিয়ে রাখেন বা সেই সময় মৃত্যূ তাকে ধরেনি। পরবর্তিতে হযরত মূসা (আঃ) আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, কেন ফেরাউনের প্রধান মন্ত্রিকে তিনি সেই সময় পাকড়াও করেননি বা কেন সে ডুবে মরলো না। । তখন আল্লাহ তায়ালা হযরত মূসা (আঃ) কে জানান যে, ফেরাউনের প্রধানমন্ত্রিীর মেকাপ গেটাপ হযরত মুসা (আঃ) এঁর মেকাপ গেটাপের সাথে সাদৃশ্য হওয়ায় আল্লাহ তাকে ঐ মুহূর্তে দয়া দেখিয়েছেন। বিষয়টি হচ্ছে এমন যে, ফেরাউন নিজেকে আল্লাহ দাবী করত এবং হযরত মূসা (আঃ) নিজেকে আল্লাহর নবী দাবী করতো। সেই অনুযায়ী ফেরাউনের প্রধানমন্ত্রী নিজেকেও ফেরাউনের নবী হিসাবে দাবী করতো এবং হযরত মূসা (আঃ) আল্লাহর নবী হিসাবে যেমন পোশাক পরিধান করতেন, সেও ঠিক সেই ভাবেই নিজেকে সেই একই রকম পোশাকে নিজেকে সজ্জিত রাখতো, দাড়ি রাখতো। সে বলতো মুসা আল্লাহর নবী আর আমি ফেরাউনের নবী। তাই মুসা যেভাবে যেভাবে যা পরবে, আমিও সেই ভাবে নিজেকে সাজিয়ে রাখবো। সুতরাং পানিতে ডুবন্ত সেই প্রধানমন্ত্রীর সাথে মুসা নবীর এই পোশাকি সাদৃশ্য থাকার কারণে আল্লাহ তায়ালার তাৎক্ষনিক দয়ার উদ্রেক হয়, ফলে তিনি সেই প্রধানমন্ত্রীকে ডুবে মরা থেকে রেহাই দেন। শুধু মাত্র মুসা নবীর সাথে পোশাকি সাদৃশ্যের কারণে সেদিন আল্লাহর গজব থেকে ফেরাউনের প্রধানমন্ত্রি রক্ষা পেয়ে যায়।

উপরোক্ত এই ঘটনা থেকে আমরা এটুকু শিক্ষা অন্তত পাই যে, নাজাতের জন্য পোশাকের ক্ষেত্রেও রাসুল (সাঃ) এঁর সুন্নাতকে অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। কোট টাই পরে ওয়াজ করে বেড়ালে, মুখস্ত আয়াতের নাম্বার বলে দিলে হয়তো নিজেকে পন্ডিত বলে জাহির করা যাবে, কিন্তু তাতে রাসুলের (সাঃ) অনুসরণ করা হবে না। আর তা না হলে পরকালে নাজাত পাওয়া সত্যিই কঠিন হতে পারে।
আমরা অনেকেই এখন মসজিদে টি শার্ট বা যেমন খুশি একটা জামা পরেই নামাজে হাজির হই। অথচ সুন্দর সুন্দর পাঞ্জাবী দিয়ে আলমারি ভর্তি। সেগুলো অনুষ্ঠানে পরার জন্য তুলে রাখি। কিন্তু এমনটা আদৌ ঠিক না। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ আপনাকে সুন্দর পোশাক পরিধানের তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর ঘরে আপনি আসছেন বিধর্মীদের মতো পোশাক পরে? লাল শার্ট, কালো টাই সহ কোট প্যান্ট পরে আল্লাহর রাসুলের কথা বলছেন?

এই বিবেক বর্জিত আচরণের জন্যে একদিন ঠিকই জবাব দিতে হবে। তখন আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×