ঘৃনার আগুন
০২ রা মার্চ, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মলি যখন কাজীর সামনে রাখা কাগজটাতে সই করার জন্য কলমটা ধরল, হাতটা থরথর করে কাঁপছিল তার। দু`হাত দিয়েও শক্ত করে আটকাতে পারছিল না সেটা। আঁকাবাকা করে যখন কোনমতে `মলি' শব্দটা লিখল কাগজটায়, মনে হল আজকেই লেখায় হাতে খড়ি হয়েছে তার। চোখ থেকে একফোঁটা পানি গিয়ে পড়ল ঠিক শব্দটায় । মলি যেন সদ্য স্নান করে দাঁড়াল কাজীর কাগজটির ওপর। লেখাটির ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কলমের কালি গুলোকে মনে হচ্ছিল মলির মাথার সিক্ত চুল চুইয়ে পানি ঝরছে।
পাশে দাড়িয়ে বাবা মজিদ সরকার মেয়ের কাঁধে হাত দিয়ে বললেন , `এবার তুমি মুক্তি পেলে মা। যাও, যেখানে যেতে চাও।'
মলি পিছন ফিরে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল।
আজ মলিকে মুক্তি দিয়েছে স্বামী সহিদুলও। দুই বছরের বিবাহিত জীবনের অবসান করে। মুক্ত করে দিল বাবাও। কিন্তু মলি কাঁদছে। এ মুক্তি তাকে সুখ দেয়নি। যেমন সুখ দেয়নি তার কিশোরী বিয়ের বন্দিত্ব। তার মনে হল কত নিষ্ঠুর এই মানুষগুলো! তারা প্রয়োজনে যেমন নারীকে খাঁচায় বন্দি করে ফেলে, ছেড়ে দিতেও তাদের কোন বাঁধে না। স্বামী সহিদুল যখন তার দিকে আঙ্গুল উচিয়ে তিনবার উচ্চস্বরে তালাক! তালাক! তালাক!উচ্চারন করল, মলি মুখ ফিরে শেষবারের জন্য স্বামীর দিকে একবার তাকাল । তার চোখে ছিল প্রচন্ড ঘৃনার আগুন। সে আগুনের আচ গিয়ে যেন পুড়িয়ে ফেলতে চাইল পুরুষতন্ত্রের ভিতকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন