স্মৃতি থেকে পড়ছি-- অবুঝ রাখাল
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিশির ভেজা ধূসর উঠোনে
তোমার ছবি একেঁ,
কড়কড়ে মাটির দেয়ালে
ভালবাসার অস্তিত্ব মেখে
আজও বসে আছি।
ছিপছিপে অলস দুপুরে
দীঘির জলে একসাথে নেমে
'হংসমিথুন',
বিকেলের মিষ্টি রোদে
সোনালি ধানের ক্ষেতে হেঁটেছি থেমে থেমে,
ঐকতানে গেয়েছি অবিরত
নেচেছে নয়ন নূপুরে।
সূর্যটাকে পাহাড়ের পিছনে ঠেলে
এক মুঠো রশ্মির পথ ধরে
লুকিয়েছি বাঁশ বাগানের ঢালে
কেমনে সন্ধ্যায় পাখিরা ফেরে নীড়ে।
তারপর কত কথা
পূর্নিমা রাত শেষে সারাদিন
রাখালি বাশিঁর সুর,
কনক-কাব্য-গাঁথা।
বহুদিন পর আজ
দিনমান সাজ সাজ
অনুভবে ঝিমিয়ে পড়া ব্যথা,
অকাল বসন্ত প্রাণে।
বড় অবুঝ রাখাল আমি
আজও বসে আছি
মুছে ফেলে কুয়াশার গ্লানি,
যেন ছায়া পেলে নিদ্রার নেশা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন