
অশ্রু মাখা চোখ ‘দু’টো,নোনা অশ্রুতে করে থৈ থৈ
আশ্চার্য নিজেও বলতে পারে না তার দুঃখের সে প্লাবনের শেষটা কই ।
জল পায় না খুঁজে তার তলের ঠিকানা,
কোথায় শুরু,আর কোথায় শেষ, তাও তার অজানা ।
মুক্ত লুকিয়ে থেকে বাসা বাঁধে ঝিনুকের মাঝে,
আবার সেখান থেকেই কেউ না কেউ তাকে নেয় খুঁজে ।
পুরো পৃথিবী জুড়েই যেমন আছে ভয়ের রাজ্য,
তেমন আছে দূর্সাহসেরও বহু খেলা,
পৃথিবীটা ভয়,সাহস,এ দুইয়ের রয়েছে সমান অধিকার,
কেউ কারো থেকে নয় আলাদা, নয় একালা ।
মন সেও যেন এক কূলহীন নদী,
এই কমে সুখ বেড়ে যায় দুঃখের গতি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




