
স্মৃতি তো এক অবাঞ্ছিত দুঃখ
তার পরতে পরতে জমে আছে
কষ্টের অস্পষ্ট জল।
নদীকে তো দেখেছি বহিয়-মান নাব্যে
শীতল শূন্যতায় অপরাজিতার মত
যেখানে আকাশ নীলের কাছে দায়বদ্ধ।
কখনো যেন মনে হয় মানুষীকে
মানুষী তুমি আর্দ্র আমি নিষ্প্রভ
মানুষী খুলে ফেল দ্বার দাও অধিকার
লেহনে পেষণে নেব পরিপূর্ণ স্বাদ।
চির তৃপ্তির পাশে রবে প্রসন্ন নিনাদ।
বাসনা জাগে জোছনার অবয়বে তনুর আঘ্রাণে
মানুষী দিয়েছে এ কেমন স্পর্শতা
ভুলিয়েছ লৌকিকতা দিয়েছি জলাঞ্জলি শৌর্য্যতার।
সম্মোহন শিশ্ন, নিতম্ব, নাঙ্গা দেহের নবোদিত চূড়া
পৌরুষের ব্যঞ্জনায় আঁকা ছবি
মানুষী তুমি রক্তাক্ত অপরাজিত আমি।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





