
এখনো
এখনো ভোর হয় আযানের ধ্বনি শুনে
যখন গান গায় ভোরের দোয়েল পাখি।
সুরের ব্যঞ্জনায় উড়ে চলে খঞ্জনা
জল নিয়ে যায় গায়ের বধূ।
এখনো
ঘুরতে বেরুই প্রকৃতির ঐশ্বর্যে ঘেরা
শিশির সিক্ত সেই সব গায়ের পথে
যেখানে রোদেলা স্নিগ্ধতায়
নির্মেঘ নীলাকাশ সবুজের মায়া রয়েছে মিশে।
সেই সব অনুভূতি গুলোর কোমল স্পর্শে
খুঁজে ফিরি তোমাকে।
এখনো
নষ্ট হয় অষ্ট প্রহর গুলো
তোমারি প্রতীক্ষায়
এখনো
গু-ধূলী নামে সন্ধ্যার আকাশে
ঝি ঝি পোকাগুলো পথে নামে
আলোর মিছিলে তাহাদেরি মাঝে
খুঁজে ফিরি শুধু তোমাকে।
এখনো
ভালবাসি তোমায় রাতেরি স্তব্ধতায়
এখনো চাই তোমায় আমি
যেমনটি চেতাম প্রথম দেখায়।
এখনো
ঠিক চাঁদ উঠে আকাশে
সেই কোটি যুগ আগেরই মত
জ্যোৎস্না ছড়ায় ছড়ানো জালের মত।
এখনো
অরুন্ধুতিকে খুঁজে ফিরি আকাশে
তোমায় খুঁজার ছলে
শত সহস্র তারা গুনি একটি করে
শুধু তোমার দেখা পাব বলে।
এখনো
ঘর বাধি স্বপ্ন দেখার ছলে
হাঁটতে বেরুই ভরা পূর্ণিমার রাতে
তুমি পাশে আছ ভেবে।
এখনো
পাশে থাকে হাতে হাত রাখে
তবে তোমারি মত সে অন্য কেহ।
এখনো
গান গাই যেখানে সুর মুখ্য নয়
স্বরের মত।
এখনো
জীবন চলে ভেসে চলা
শ্যাওলার মত।
এখনো
অঞ্জলি দিয়ে ভরণ করে
তবে সে তুমি নও
তোমারি মত সে অন্য কেহ !
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





