
অন্ধত্বের চিরকালীন অবসাদ
নিত্যকার হেয়ালী ঝিনুকের রসনা বিলাস
ছায়া-লিপি দিনমান কলসি ডুবা জল
তান্ত্রিক বেদ বিষাদে হেঁয়ালি বর
কোথায় ? অনিরুদ্ধ প্রেতাত্মা
উষ্ণ ঠোটের অমৃত-সুধা।
মানুষিক আত্ম-তৃপ্তি অবগাহন
দিনময় আত্মহননের স্বপ্ন
মুছে যাক গ্লানি বিষাদ আর
ভালবাসা-হীন ভৈরবী।
পরিতাপ মুক্তির অলিখিত ছাড়পত্র।
জন্মের অনুসূচনায় মৃত্যালিঙ্গন
কথায় বেহিসাবি যন্ত্রণা
খড়কুটোর বীভৎস অগ্নি দহন
আর কতকাল হাঁটব তৃষার্ত
পৌষের নিরাভরণ বালুচর।
মৃত্তিকার শব চিতার আর্তনাদ
পাপ মুক্তির বেড়াজালে
উন্মুখ পুণ্যের দাবীদার
জ্বালায়নি অগ্নি ধাত্রী পিতা পুত্র বধূ!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





