করে শুধু মিছে কোলাহল।
সুধা সাহরের তীরেতে বসিয়া
পান করে শুধু হলাহল
আপনি কেটেছে আপনার মূল -
না জানে সাঁতার, নাহি পায় কূল,
স্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে,
করে দিবানিশি টলোমল
ছবিটি তোলা ভিয়েনা, অস্ট্রিয়ার এক গীর্জায়। সেলফ টাইমারে তোলা। অল্প আলো ছিলো গীর্জার ভিতরে, তাই স্ট্যান্ড ব্যবহার করতে হয়েছে। তবে আইএসও বাড়িয়ে দেওয়ার (400) কারনে ছবির মাঝের কিছুর জায়গা ওভার এক্সপোজ হয়েছে।
বিশাল বিশাল একেকটা গীর্জা, অথচ একটা মানুষ নেই। দেখে খুব খারাপ লেগেছিলো। মনে পড়ে রবীন্দ্রনাথের অসাধারন এই প্রিয় গানটির কথাগুলো। না শুনে থাকলে দেবব্রতের গলায় শুনে দেখবেন গানটি। অসাধারন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৬ ভোর ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



