ছবিটা খুব সাধারন ডিজিটাল ক্যামেরায়, সাধারন লেনসে তোলা। কোন প্যানারোমিক লেনস ছাড়াই এই প্যানারোমা তৈরী করা সম্ভব হয়েছে আলাদা সফটওয়্যার দিয়ে। নাম প্যানারোমা মেকার।
নিয়ম হলো পরপর ছবি তুলে যেতে হবে। সফটওয়্যারে ছবি লোড করে অপশন দিয়ে দিলে সে নিজেই ঠিক জায়গায় মিলিয়ে প্যানারোমা তৈরী করে দেবে।
অনেক রাতে তোলা, প্রায় 11টা তখন। তাই আইএসও সেটিং বাড়িয়ে দিয়েছিলাম। 400। এক্সপোজারও বেশি ছিলো। হাত কেঁপে ঘোলা যাতে না হয়, তার জন্য ব্রীজের রেলিংয়ে ক্যামেরা রেখে তোলা। রাতের ছবি অনেক সময়েই ভালো আসে না।
তবে ক্যামেরা যথেষ্ট সেনসেটিভ হলে এবং সেটিং ঠিক থাকলে, আর ক্যামেরা কাঁপানো বন্ধ রাখতে পারলে ভালো ছবি তোলা সম্ভব।
অল্প আলোতে ছবি ঘোলা হয় কেন?
যেহেতু আলো কম তাই শাটার স্পিড অনেক কম থাকে, কারন বেশি সময় ধরে আলো আসার জন্য শাটার অনেক্ষন খোলা থাকে ক্যামেরার। সুতরাং সেই সময়ে পুরোটা সময় ক্যামেরা স্টেবল রাখতে হয়। নইলে ছবি ঘোলা হয়ে যায়।
একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারলে খুব ভালো হয় তখন।
ছবিটা তোলা 8 জুন, 2006। লন্ডন থেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




