somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারিয়ার গল্পসহ আত্নপ্রকৃতি (3)

২২ শে জুন, ২০০৬ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারিয়া ক্রোয়েশিয়ার মেয়ে। জন্মের পরে একটা বড় সময় কেঁটেছে জার্মানীতে। ওখানেই চারুকলার উপরে পড়াশুনা করছিলো। কিন্তু ভালো লাগেনি বার্লিনের যান্ত্রিক জীবন। সুতরাং ভাষা নিয়ে পড়তে ভিয়েনা ইউনিভার্সিটিতে আসা। আমি ভিয়েনাতে যে ইউথ হোস্টেলে উঠেছিলাম, সেখানেই ওর সাথে পরিচয়।

হোস্টেলে নিত্যনতুন মানুষজন আসছে, বেশিরভাগই ইউরোপের ছাত্রছাত্রীরা যারা সামার টু্যরে চষে বেড়াচ্ছে বুদাপেস্ট, প্রাগ, ভিয়েনা, রোম। আমি সেই হোস্টেলে বেমানান বাদামী চামড়া, কে আর পাত্তা দেয়!

এই মেয়েটা একটু ব্যতিক্রম। প্রথম দেখাতেই আগ বাড়িয়েই পরিচয় দিয়ে অনেক গল্প। নিজে কফি বানালে খুব সুন্দর করে এসে জিজ্ঞেস করতো, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি? কয়জন আগ বাড়িয়ে একজন অচেনা মানুষের জন্য কফি বানায়! তাও আমার মতো বিশ্রি দেখতে একজনের জন্য। বুঝেছিলাম মেয়েটা খুব ভালো।

আমি শ্রোতা হিসেবে খারাপ না। ব্যাপক আগ্রহ নিয়ে ওর গল্প শুনি। ওর ইংরেজী উচ্চারন খুব ভালো, আর সবচেয়ে বড় কথা মেয়েটা খুব বুদ্ধিমতি। সারাদিন মাথায় ক্যারিয়ার নিয়ে চিন্তা। আমি ওকে এটা ওটা টিপস দিতাম, কোথায় কোথায় কাজ করা যায় যেগুলো নিয়ে আলাপ করতাম।

ভিয়েনা ঘোরা শেষ করে রাতে আমি যখন ফিরে আসতাম তখন ওর দেখা মিলতো। দু'জনে বসে টুকটাক অনেক গল্প হয়েছে। খুব অল্প সময়ে খাতির হয়ে গিয়েছিলো। এখন কিছুদিন ভলান্টিয়ারী কাজ করবে একটা ক্রোয়েশিয়ান দ্বীপে, এনভারোনমেন্টের উপরে। দ্বীপের পশুপাখির দেখা শোনা করা। সেই গল্প শুনে বেজার যেতে ইচ্ছে করেছিলো। ওর জন্য মঙ্গল কামনা।

ওর সাথে ভিয়েনা ইউনিভার্সিটিতে একটা ঘুলি্ল দিয়ে এসেছিলাম। সেখানেই ক্যান্টিনে আমাদের কফি পান, ওর সিগারেট ফোঁকা। সিগারেট খাওয়া নিয়ে খোঁচা দিলে খুব লজ্জা পেত। আমি বলতাম, তুমি এনভারোনমেন্ট নিয়া কাজ করো, আর এদিকে মাদার আর্থরে পলিউটেড করছো। খুব লজ্জায় মাথাটাথা নেড়ে বলতো, ছেড়ে দিবো, খুব শিঘ্রি ছেড়ে দিবো।

ওকে বলে রেখে এসেছিলাম, যেদিন তুমি সিগারেট ছাড়বে সেদিন আমাকে একটা ইমেইল কইরো তোমার পোস্টাল এ্যাড্রেস সহ। একটা উপহার পাঠাবো, তা তুমি চাঁদে থাকো আর মঙ্গলেই।

ভিয়েনা ভার্সিটির আলো আঁধারীমাখা ওই্ ক্যান্টিনে সিগারেটের ধুঁয়ার গন্ধ খুব উপভোগ না করলেও সিগারেট খাওয়ার সময়ে ওর নিরাসক্ত ভঙ্গিটা আমার খুব ভালো লেগেছিলো।

রবীন্দ্রনাথের ভাষায়, 'জগতে কিছু যেন নাহি আর' - টাইপের একটা ব্যাপার আছে ওর চেহারার মধ্যে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×