somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে বিজয়ী হয়েছে। ঢাকার মতো জায়গায় ১৪,১৫,১৬ তিন আসনে জামায়াত জয়ী হয়েছে। কোনো কোনো স্থানে বিএনপি-জামাতের ভোটের পার্থক্য ৫০০০ এর কম। বুঝাই যাচ্ছে উচ্চকক্ষে জামায়াত সিট পেতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে জামায়াতের এই অবিশ্বাস্য উত্থান ভবিষ্যতের জন্য কি বার্তা দেয়?

ঢাকা-১৪, ১৫, ১৬ আসনে গতকাল সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোনোভাবেই বোঝার উপায় ছিলো না জামায়াত এই তিন আসন জিততে পারে। ঢাকা ১৪ আসনে ইন্টারিম সরকারের যোগসাজশে বাজেট বরাদ্দ দেয়া হয়েছিলো। এই আসনের প্রার্থী মীর কাসেম আলীর ছেলে আরমান মূলত ঢাকা ১৫ আসনের প্রার্থী। এখানে তার ভালো ফলাফলের কোনো সম্ভাবনা ছিলো না। সে ঠিক ভাবে পোলিং এজেন্ট পর্যন্ত বসাতে পারে নি। তার প্রচারণা ছিলো খুবই কম কিন্তু বিএনপির দলীয় কোন্দলের সুযোগে এই আসন তাদের হাতছাড়া হয়ে গেছে।

ঢাকা ১৫ আসনে জিতেছেন জামায়াতের আমীর যিনি এর আগে কোনো নির্বাচনে জামানত রক্ষা করতে পারেন নি। এবার বিএনপির মিল্টনের মতো প্রার্থীকে হারিয়ে আমীর সাব জিতে গেছেন। জামায়াত প্রচুর ভোট ঢাকায় মাইগ্রেশন করার অভিযোগ ছিলো গত দেড় বছরে যার সত্যতা কিছুটা হলেও এখন পাওয়া যাচ্ছে।

ঢাকা-১৬ আসনের ফলাফল দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। লাজফারমার মালিক জামায়েতের বাতেন সাহেব হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম থেকে তিন হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বাতেনের পোস্টার ছাড়া কোনো প্রচারণা ছিলো না। তিনি কোনো উঠান বৈঠক করতে দেখা যায় নাই। অথচ বিএনপির ঘাটি হিসাবে পরিচিত এই আসন এখন জামায়াতের দখলে। এই একটা আসন দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মেটিকুলাস ডিজাইন করা হয়েছে এবারের ইলেকশনে। যখন ঢাকা ১৬ আসনের একটি কেন্দ্রে যাই তখন বাতেন সাহেব কতিপয় লোকের সাথে ঝগড়া করছিলেন জাল ভোট নিয়ে; এখন বুঝতে পারছি ! ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের কাজ সহজ হয়েছে।

ঢাকার মধ্যে বিএনপির ৬/৭ আসন ছেড়ে দেওয়ার ঘটনায় তৃণমুলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। কারণ গুরুত্বপূর্ণ আসন গুলো দিয়ে ঢাকায় ঢোকার প্রবেশপথ রয়েছে। তারা আশংকা করছে জামায়াত-শিবির কিছু হলেই এসব পথ অবরোধ করতে পারে। কিন্তু মেটিকুলাস ডিজাইন অনুসারে বিএনপির হাই কমান্ড -জামায়াত - প্রশাসন মিলে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে আওয়ামী লীগ ঠেকাতে এসব আসন জামায়াতের দখলে থাকা প্রয়োজন।

এবারের নির্বাচনে সবচেয়ে অদ্ভূত লেগেছে আমীর হামজার মতো প্রার্থীর নির্বাচনে জয়ী হওয়া নিয়ে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ইন্টারিম আমলে জামায়াত বনে যাওয়া এই প্রার্থীর সংসদে যাওয়া নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে। মানবতা বিরোধী অপরাধে অভিযোগ থেকে সদ্য খালাশ পাওয়া এটিএম আজহারও জিতে গেছেন। এদিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে নিয়ে এক শ্রেণীর বেকুব পাবলিক খুব খুশি। তাদের ধারণা মুক্তিযুদ্ধ জয়ী হয়েছে কিন্তু তাদের চোখে বিপরীত চিত্র চোখে পড়ছে না। এভাবে জাতিকে বিভ্রান্ত করে রাখা হয়েছে। নারীবিদ্বেষী ১/২ জন ইলেকশনে জয়ী হয়েছে। এগুলোর প্রভাব আগামী সংসদে পড়তে যাচ্ছে।

নির্বাচনের মেটিকুলাস ডিজাইন হচ্ছে জামায়াত-শিবির ঠেকানোর প্রজেক্ট মাঠে ছাড়ার মাধ্যমে। জামায়াত-শিবির নারী বিদ্বেষী মন্তব্য করেছে, নারীদের গুহাবাসী করার কথা বলেছে যা কতিপয় নারী-পুরুষ মেনে নিলেও বেশিরভাগই চিন্তা করেছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কলাগাছ দাড়ালে তাকেই ভোট দিতে হবে। এভাবে ভোটার উপস্থিতি বাড়ানো হয়েছে। মাজার রক্ষার জন্য চিটাগাং-সিলেটের মানুষ জামায়াত কে পুরোপুরি বয়কট করেছে। কিন্তু সাতক্ষীরা, যশোর আর রংপুরের মানুষ জামায়াত কে দুই হাত ভরে দিয়েছে। নিশ্চয়ই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে এটিএম আজহারের সাথে মিলে হাসাহাসি করবেন কিভাবে আবেগপ্রবণ বাঙালিকে মেটিকুলাস ডিজাইনে বোকা বানানো হয়েছে !


সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার কথা : জুলাইয়ের সনদে — “হ্যাঁ” বলো।

লিখেছেন সুম১৪৩২, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭



২০০১ সালে প্রথম ভোট দিয়েছিলাম। দীর্ঘ ২৫ বছর পর আবার ভোট দিলাম। জীবনের দ্বিতীয় জাতীয় নির্বাচনে ভোট দেওয়া—
ছিল এক অদ্ভুত অনুভূতি, গর্ব আর দায়িত্বের মিশ্রণ।

আজকের আমার এই ভোট—
উৎসর্গ... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

×