দ্্বার ভেঙ্গে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেওনা প্রভু।
যদি কোন দিন, এ বীণার তানে তব প্রিয় নাম নাহি ঝংকারে
দয়া করে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোন দিন তোমার আহবানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোন দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু।
(গীত বিতান, রবীন্দ্রনাথ ঠাকুর) ... আমার অসম্ভব প্রিয় গানগুলোর একটি। এর চেয়ে সুন্দর প্রার্থনা আর হয় নাকি? ধন্যবাদ হে কবিগুরু তোমায়।
ছবি: ঘুমন্ত হৃদয়। ডিজিটাল মিডিয়া, পেইন্টার।
মূ ল ছবি: Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৬ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




