আবার কখনো কখনো পুঁতিময় ডাস্টবিনের ময়লা খুঁজতে আসা কাকও হয়ে যেতে পারে অসাধারন একটা ছবির বিষয়। বিষয় যেটাই হোক না কেন, ফ্রেমিং খুব জরুরী।
আমরা যখন চোখে দেখি তখন অনেক কিছু এক সাথে দেখতে পারি। ফ্রেমে সীমাবদ্ধ ছবিতে কিন্তু তা হয় না। বরং সেখানে খুব অল্প জায়গায় একটা বিষয়কে তুলে ধরতে হয়। এ কারনে দর্শক ছবিটা দেখে যাতে তৃপ্ত হয়, 'কি যেন নাই, কি যেন নাই' - মনে না হয় - এটা নিশ্চিত করা ফটোগ্রাফারের দায়িত্ব।
এই অল্প ফ্রেমে তুলে ধরার মধ্যেই থাকে ফটোগ্রাফারের কেরামতি। ছবিকে যদি গল্পের সাথে তুলনা করা যায়, তবে বুঝতে সহজ হবে। ফ্রেমিংয়ের ভিতরে সেই সব উপাদান রাখতে হবে যা গল্পটা বলার জন্য আবশ্যক, যেটা গল্পকে ডিসটার্ব করবে সেটাকে ফ্রেমে এতটুকুও রাখা যাবে না। নইলে সে পুরো গল্পটাকে গুবলেট করে দিবে।
উপরের ছবিটা খুব ভালো লাগলো। ফ্লিকারে আজকে আবিস্কার করেছি। আমার নিজের তোলা নয়, অন্য কারো।
ছবির শিরোনাম 'সকাল বেলার জানালা'।
মজার উপাদানগুলো হলো একটা জানালা, তার উজ্জল আগুনরঙা পর্দা (যেটা ছবির ফোকাস, গল্পের মূল নায়ক) এবং অবশ্যই অবশ্যই ল্যাম্প পোস্টের ছায়াটা (নায়কের চাইতে মোটেও কম গুরুত্বপূর্ণ না)। আদতে ছবিটা খুব ইন্টারেস্টিং মনে হওয়ার পেছনে সাদা জায়গাটারও বড় একটা ভুমিকা আছে। সুতরাং স্পেসের ব্যবহারটাও মাথায় রাখা জরুরী।
ছবি থেকে জীবন দর্শন: ছবি সুন্দর করতে যেমন খালি জায়গার একটা প্রভাব আছে, জীবন সুন্দর করতেও এরকম খালি জায়গা দরকার হয়। জীবনে খালি জায়গা কি? চুপ করে নির্জনতা উপভোগ করা। Silence must be heard। অতিরিক্ত কোলাহল, ব্লগের শত শত পোস্ট, শপিং মলে অনেক লোকের হট্টগোল ছাড়িয়ে ... চুপ করে ঘরের কোনায় আলো আধারে বসে থাকুন (অথবা ছাদে, বা অফিসের বারান্দায়), মাঝে মধ্যে। একলা ঘরে প্রার্থনার যায়নামাজও হতে পারে বসার জায়গাটা। তাতে জীবনে স্পেসটা বাড়ে।
মূল ছবি: http://www.flickr.com/photos/bright/17642417/
http://www.flickr.com/photos/mysticlens
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




