somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোব্লগ: ছবি তোলার খুঁিটনাটি (2) ছবির বিষয় নির্বাচন - উদাহরন, মা ও নবজাতক

০৯ ই জুলাই, ২০০৬ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবির বিষয় নির্বাচনে পুরো স্বাধীনতা থাকে ফটোগ্রাফারের। তবে ব্যতিক্রম আছে। একজন স্পোর্টস ফটোগ্রাফারকে অবশ্যই খেলা ও খেলোয়াড়ের ছবি তুলতে হয়। তেমনি কেউ যদি একটা জন্মদিনে গিয়ে উপস্থিত হয় তখন সে ঐ জন্মদিনের ছবিই তুলবে এটা বলা যায়। কিন্তু এই নির্দিষ্ট বিষয়ের ভিতরেই ছবি তোলার অসীম বিষয়, এ্যাংগেল ও মুহুর্ত লুকিয়ে থাকে। সবচেয়ে সুন্দর মুহুর্তকে ঠিক সময়ে, ঠিক ফ্রেমে ধারন করতে পারা ফটোগ্রাফারের কেরামতি।

পৃথিবীতে ছবি তোলার যদি অসীম সংখ্যক বিষয় থাকে, তার ভিতরে মানুষ হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। কারন খুব সহজ। মানুষ মহাবিশ্বের (অন্তত আমাদের সৌরজগতের) সবচেয়ে আনপ্রেডিকটেবল, জটিলতম ভাবপ্রকাশে সক্ষম এবং অবশ্যই সবচেয়ে সুন্দর সৃষ্টি। মানুষের জীবনের অনেক অনেক ল্যান্ডমার্ক মুহুর্তের ভিতরে সন্তান জন্ম নেওয়ার পরের সময়টার তুলনা হয় না। তুলতুলে একটা নবজাতক শুয়ে আছে মায়ের বুকের কাছে, এখনও স্বর্গের পরশ মেখে শিশু ঘুমে ব্যস্ত। মা পরম বিস্ময় আর এক বুক আনন্দ নিয়ে তাকিয়ে আছে নিজের সন্তানের দিকে। অথবা ক্লান্ত মাও তৃপ্তি নিয়ে ঘুমিয়ে আছেন (যেমন এই ছবিটার বিষয় সেটাই)।

ছবির বিষয় হিসেবে মা এবং নবজাতক ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। ফ্লিকারের সৌজন্যে অসাধারন কিছু এই বিষয়ের ছবি দেখার সুযোগ হয়েছে। পিতাই এক্ষেত্রে ফটোগ্রাফার যেহেতু বাড়ির অন্দর মহলে মা ও নবজাতকের অন্তরঙ্গ মুহুর্তগুলো এত কাছ থেকে দেখার সুযোগ আর কারো নেই। স্বগর্ীয় এই দুই উপাদানকে ছবির বিষয় হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটা বিষয় পর্যবেক্ষন করার আছে যেটা অন্যান্য বিষয়ের ফটোগ্রাফিতে প্রয়োগ করা যায়।

1. ন্যাচারাল আলোতে ছবি তোলা উচিত। ফ্ল্যাশ ব্যবহার করা ঠিক না, নবজাতকের সংবেদনশীল চোখের জন্যও ফ্লাশ খুব খারাপ। ন্যাচারাল আলোর ছবির চেয়ে সুন্দর কিছু নাই। ডিজিটাল ক্যামেরা হলে ফ্ল্যাশ ডিজাবেল করে নিন।
2. অন্তরঙ্গ মুহুর্তগুলো স্বতস্ফুর্ত হয়। কৃত্রিমভাবে ছবির জন্য পোজ দিয়ে সব সময় ভালো ছবির জন্ম হয় না। মা ও নবজাতকের ভিতরের মুহুর্ত ধরতে হলে ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়।
3. খুব দুর থেকে ছবি না তুলে কাছাকাছি একটা দূরত্ব সিলেক্ট করা উচিত। শিশুর মুখ বা শরীরের কোন অংশ এবং মায়ের মুখই ছবির মূল ফোকাস হওয়া উচিত। নবজাতকের মুঠো বন্ধ ছোট্ট হাতটা দিয়ে মায়ের শরীর আকড়ে ধরার মতো জায়গাও হতে পারে ছবির অসাধারন ক্যাপচারের বিষয়।
4. যেহেতু এই ধরনের ছবির একটা ঐতিহাসিক গুরুত্ব থাকে তাই সময়ের ব্যাপারটা বুঝাতে অনেক সময়ে সাদা কালো হিসেবে ছবিগুলো অনেক বেশি সুন্দর লাগে। রঙ অনেক সময়ে ছবির বিষয়টাকে ডিসটার্ব করে বলে কিছু কিছু বিষয়ের ছবি সাদা কালোতেই রাখা রেকমেন্ডেড। রঙ্গিন ছবি তুলে পরে সেটাকে সাদাকালোতে ডেভলপ করা বা ডিজিটালের ক্ষেত্রে কনভার্ট করা যেতে পারে।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৬ রাত ১১:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×