somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোব্লগ: হাসিতে কি থাকে বলেন তো?

২০ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তান্ধ (মানে যারা তথাকথিত মুক্তচিন্তার প্রবল টানে অন্ধ)-রা হয়তো বলবেন, আরে ধুর, হাসি একটা বিশেষ কোন ব্যাপার নাকি? ওটাতো কংকালের গায়ে যে মাংশপেশী আছে, সেগুলোর খিচুনি। ব্রেইন থেকে বয়ে আসা কিছু ইমপালস, অত:পর মুখের দুইদিকে মাংশপেশীর সরে যাওয়া, ঠোটের দুই দিকে বিভক্ত হয়ে যাওয়া, কংকালের অংশবিশেষ যে দাত তা বেরিয়ে পড়া .. এমন একটা নিতান্ত যান্ত্রিক ব্যাপার।

আবেগী কেউ বলতেই পারে, আরে না। হাসিতে [গাঢ়]কি যেন একটা আছে[/গাঢ়]। এমন একটা কিছু যেটা ব্যাখ্যা করা যায় না। প্রতিবাদে, মুক্তান্ধরা বলতেই পারে, যার গাণিতিক প্রমাণ নেই, যার কেমিক্যাল রিয়্যাকশনে অস্তিত্ব নেই, যার প্রমাণ এখনও কোন বিজ্ঞানীদের খাতায় রেজিস্ট্রি হয় নি; তার কোন ভিত্তি নেই। ওই "কিছু একটা" পুরো ফালতু প্যাচাল, অন্ধ কুসংস্কার, গেঁয়ো লোকের অতি কল্পনা ইত্যাদি ইত্যাদি।

আবেগী মন সেই যুক্তি মানে না। যখনই মায়ের খুব মায়া কাড়া হাসি মুখটা দেখি-এমনকি পুরনো ফটোতে, অথবা পিতার কোলে পরম নিশ্চিন্ত যে শিশুটা অসম্ভব সুন্দর একটা হাসি দেয়, অথবা এই ছবির কথাই ধরুন না।

মায়ের কোলে, এই বাচ্চাটার হাসিটা। পৃথিবীতে ও এসেছেই বা কয়দিন হলো? এর মধ্যে সে শিখে গেছে মানুষের যে কয়টা অমূল্য সম্পদ আছে তার ভিতরে হাসি নামের অপূর্ব সুন্দর একটা সম্পদকে। কঠিন ভাবের একটা ব্যাপার!

একটা অপরিচিত মানুষকে মুহুর্তে আপন করে নেওয়ার জন্য হাসির কোন বিকল্প নেই। হাসি কিভাবে যে একবার পরম নির্ভরতা, কখনো মায়ের তীব্র ভালোবাসা, সন্তানের নিস্পাপতা, হৃদয়ের উচ্ছলতা, বিশ্বাস করা যায়, সব এখনও শেষ হয়ে যায় নি, বন্ধুর সাথে তীব্র অভিমানের পরে -[ইটালিক] দোস্ত সব ঠিক আছে[/ইটালিক] ... এরকম আরো কত কী অনুভূতি নিয়ে আসে!

এখন আপনি কি বুঝিয়ে বলতে পারেন, [গাঢ়]হাসিতে কি থাকে? [/গাঢ়]

হাসির এক্সপ্রেশন এর সাথে যে ব্যাখ্যাতিত অনুভূতিটা বয়ে নিয়ে আসে, সেটা কি লৌকিক নাকি সম্পূর্ণ অলৌকিক একটা ব্যাপার?

-------------------------------------
In the name of the Beloved One

And that He it is Who makes (men) laugh and makes (them) weep;

The Quran - 053.043
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:০২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×