আঘাত করলেই যে সবাই পালটা প্রতিঘাতে জবাব দেয়, সেই ধাতুতে সবাই তৈরী নয়। অনেকে বুক পেট দিয়ে আঘাত সয়ে নিজেকেই শেষ করে দেয়, পালটা আঘাত করার প্রতি থাকে নিদারুন নিস্প্রিহতা, নিদারুন নীর্লিপ্ততা।
এ কারনেই ভাচর্ূয়াল জগত হলেও সহ ব্লগারের প্রতি সন্মানটা দেখানো খুব জরুরী। সামনা সামনি কনভার্সেশনের চাইতে কোন অংশে কম নয় এই ভার্চূয়াল অংশগ্রহন। মন্তব্যের ঘরে লেখার স্বাধীনতা আপনার আছে, লুকানো আইডিতে নিজেকে লুকিয়ে রাখার সুযোগটাও থাকে। কিন্তু কাউকে গালি বা কটুক্তি করার সময়ে সবটুকু মানবিকতা বিসর্জন না দেওয়াই শোভন।
মত ও পথের যতটাই অমিল বা মিল থাকুক, মনে রাখবেন যাকে গালি দিচ্ছেন সেও আপনার মতোই আরেকজন মানুষ। তারও ভিতরে রক্তক্ষরণ হয় যতটা রক্তক্ষরণ আপনার হতে পারে।
লেখাটা বিশেষ কারো উদ্দেশ্যে নয়, আবার সামহোয়্যারের সবার জন্য।
সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৬ ভোর ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



