গাছের যতো ডালপালা
যোগ শব্দটির উতস সংস্কৃত। এর সমার্থক বাংলা শব্দ বন্ধন। যোগের উদ্দেশ্যই হলো মন, দেহ ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে একটা বন্ধন, সম্মিলন বা ভারসাম্য আনা। লিলিয়াস ফোলান বলেন, প্রায়ই আমরা এ তিনটিকে আমাদের পৃথক সত্তা হিসেবে দেখি। কিন্তু আদতে এরা কিন্তু একটি আরেকটির সঙ্গে অন্তরঙ্গভাবেই জড়িত, তিনি আরো জানান, একটির সামান্য পরিবর্তনও অন্যটিতে প্রভাব ফেলে। যখন মন বিষণœতায় ভরে থাকে আপনার দম ও শরীর এর দ্বারা আক্রান্ত হয়। যখন দেহ সক্রিয় থাকে, মন এবং শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আপনি মনকে শান্ত করতে পারেন শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবকি করার মাধ্যমে, আর শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক করতে পারেন আপনার কাজকর্মকে ধীর করে ফেলার মাধ্যমে। যোগের সঠিক পোজ বা আসন যাই বলুন না কেন সেটা আপনাকে এনে দেবে মন, দেহ এবং দমের এক কাংখিত ভারসাম্য।
কতোদিন ধরে লোকজন যোগ প্র্যাকটিস করে আসছে তা ঠিক করে কেউই বলতে পারে না। আমাদের পূর্বসূরিরা যা লিখে গেছেন তা থেকে দেখা যায় ইনডিয়ায় প্রাপ্ত ক্ষুদে পাথরের ধ্যানস্থ মূর্তিগুলো ৩০০০ খ্রিস্টপূর্ব অর্থাত ৫,০০০ বছরের পুরনো। প্রায় ২,৩০০ বছর আগে পরম বিজ্ঞ পাতঞ্জলী প্রচলিত এ জ্ঞানকে যোগসূত্র নামে একত্রিত করেছিলেন। যোগসূত্রে আট ধাপের যে পদ্ধতি লেখা ছিল তা আপনাকে স্বর্গীয়ভাবে আলোকিত করে।
যোগসূত্রের কিছু ধাপ হস্ত যোগ নামে পরিচিত যাতে আছে সুনির্দিষ্ট কয়েকটি যোগাসন এবং প্রাণায়াম নামের শ্বাস নেয়ার একটা টেকনিক। এগুলোর সঙ্গে মেডিটেশন মিলে যোগের ধারণা আধুনিক বিশ্বে সমাদৃত হয়েছে। অন্য ধাপে আছে বিভিন্ন নৈতিক নির্দেশনা যেমন, অহিংসায় আত্মনিয়োগ এবং তীব্রভাবে সরলতাকে ধারণ করা।
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।