somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ একটি, চেহারা দুটো

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অফিসে দেরি হয়ে যাচ্ছে, রোদে, গরমে অবস্থা খারাপ, রাস্তায় কোন পাবলিক গাড়ি নেই। একটা বাস আসলো, কিন্তু অনেক ভিড়। আমি কন্ডাক্টর মামাকে বলি,
‘মামা, দেখো, একজন লোক উঠানো যাবে না, ভিতরে কত জায়গা ফাঁকা আছে!’
আমি উঠার পর যখন অন্য আরেকটা লোক একইভাবে অনুরোধ করে এবং কন্ডাক্টর তাকেও বাসে উঠায় তখন এই আমিই আবার বলি, ‘মামা, এতো লোক উঠাচ্ছো কেন?এখানে দাঁড়ানোর জায়গা নেই? ভাড়া দিবো না!’

আমি যখন মটর বাইকে থাকি এবং জ্যাম-এর কারণে ফুটপাথ দিয়ে সেটা চালানো শুরু করি তখন ফুটপাথে হাটতে থাকা মানুষদের দেখে মনে মনে বলি,
‘মানুষগুলো ফুটপাথ দিয়ে হাটে কেন!’
আবার সেই আমি যখন ফুটপাথ দিয়ে হাটি তখন সেখান দিয়ে কেই মটর বাইক নিয়ে গেলে তাদের দেখে বলি,
‘এটা কি মটর বাইক চালানোর জায়গা?'

সিগনালে যখন আমার গাড়ি আটকে থাকে কারণ অন্য পাশের গাড়ি ছেড়ে দেয়া হয়েছে তখন বলি,
'এই পাশেরটি এতক্ষণ ধরে আটকে রাখার মানে কী?'
আবার আমি যখন ঐ পাশে থেকে জ্যামে আটকে থাকি তখন বলি,
'ও পাশের গাড়ি ছেড়ে দিয়েছে. এটা এতক্ষণ আটকে রাখার মানে কী?'

আমার সামনে যখন কেউ বিপদে পড়ে, আমি না দেখার ভান করে চলে যাই, মনে মনে বলি,
'অযথা এতো ঝামেলায় জড়িয়ে লাভ কী?'
আবার সেই আমি যখন বিপদে পড়ি, কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, তখন বলি.
'মানুষের মধ্য থেকে, বিবেক, মায়া মমতা সব চলে গেছে!'

আমি মানুষকে নিয়ে মজা করি, মাঝে মাঝে চিন্তা করি না অনেক কথায় সে মনে আঘাত পেতে পারে!
আবার আমাকে নিয়ে যখন কেউ মজা করে, আমি রেগে যাই, রেগে গিয়ে বলি,
'সবকিছু নিয়ে মজা করতে হয় না!'

অন্যের ছেলে যখন মদ্য পান করে, তাকে দেখে বলি,
‘অমুকের ছেলে নেশাখোর, মদ খায়!’
নিজের ছেলে যখন করে তখন বলি,
‘অধুনিক ছেলেপেলে, একটু-আধটু খাবেই!’

আমি যখন অন্যের বোনকে প্রেমের প্রস্তাব দেই এবং সে সেটা ফিরিয়ে দেয় তখন আমি বলি,
‘ফাউল একটা মেয়ে, ভাব দেখায়, অহংকারী!’
অন্য কেউ যখন আমার বোনকে প্রেমের প্রস্তার দেয় এবং আমার বোন সেটা ফিরিয়ে দেয়, আমি তখন বলি
‘আমার নম্র-ভদ্র-লক্ষ্মী বোন, কারো সাথে প্রেম করে না!’

আমার প্রেমিকা যখন আমার সাথে ব্রেক-আপ করে কারণ তার পরিবারের কেউ চায় না তখন বলি, ‘প্রতারক, প্রেম করার আগে এসব খেয়াল ছিল না, আমার সাথে টাইম পাস করেছে এতোদিন!’
আমার বোন যখন আমার নিষেধের পরও কার সাথে প্রেমেরে সম্পর্ক ব্রেক আপ করে না, তখন বলি,
‘বেয়াদপ, বড়দের কথা শোনে না, পরিবারে জন্য কোন চিন্তা নেই!’

আমার ভাই যখন তার বউ-এর কথার গুরুত্ব দেয় তখন আমি বলি,
‘আমার ভাই বউ পাগল, কাপুরুষ, বউয়ের কথায় উঠে বসে!’
সেই আমি আবার আমার স্বামীকে বলি ‘কাপুরুষ’ যখন সে তার বাবা-মা-বোনের কথাকে গুরুত্ব দেয়!

প্রেমিকা যখন লুকিয়ে আমার সাথে ঘুরতে যায়, আমি নিজেই তাকে শিখিয়ে দেই, বাবা-মা কে গিয়ে কী মিথ্যে বলবে!
সেই প্রেমিকা যখন আমার কাছ থেকে লুকিয়ে কিছু করে আমাকে মিথ্যে বলে, আমি তাকে বলি, 'মিথ্যাবাদী, প্রতারক!'

আমি নিজে আমার অফিসে দূর্নীতি করে টাকা কামাই। সে টাকা দিয়েই বাসায় কাজের লোক রাখি।
কিন্তু আমার বাসার কাজের লোকটা বাজার করে বিশটা এদিক ওদিক করলেই তাকে 'চোর' তকমা দেই। আবার বাসার কাজের লোককে মারধোর করি।

বড় রেস্টুরেন্ট এ খেতে গিয়ে আমি ওয়েটারকে ১০০ টাকা টিপস্ দেই, না দিলে কেমন খেত দেখা যায়!
খেটে খাওয়া রিক্সাওয়ালার সাথে ৫ টাকা বেশি ভাড়া নিয়ে ঝগড়া করি, মাঝে মাঝে রেগে থাপ্পর মারি।

আমাকে চিনতে পেরেছেন? আমি হলাম মানব জাতি। বড় আজব একটা জাতি আমি মাইরি! আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝি না। আমার মুখমণ্ডল একটা, কিন্তু চেহারা দুইটা!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×