somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসে অমানবিক কর্মঘন্টা

১২ ই জুন, ২০১৫ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেড় বছরের প্রবাস জীবনে এতটা করুণ চিত্র আমার চোখে পড়েনি। মনে হচ্ছে এদের সাথে পরিচয় না হলেই ভালো হতো, অন্তত কিছু হতাশা আর কিছু মন-যাতনা থেকে মুক্ত থাকতাম।এই প্রবাসী শ্রমিক ভাইদের সাথে কথা বলে এক ধরনের কষ্ট অনুভব করছিলাম। আপনজনদের দেশে রেখে তারা একা একা শ্রমিক হিসাবে প্রবাসে অমানবিক কর্মঘন্টা, নিরানন্দ জীবন , সত্যিই বড় কষ্টের ।

দুবাইয়ে "ডে টু ডে" নামে বহুজাতিক কোম্পানির সুপার মার্কেটের একটি ব্রাঞ্চে ৩২ জন বাংলাদেশী সেলসম্যান হিসাবে চাকরি করেন। সকাল ৯ টা থেকে রাত ১২ টা প্রতিদিন ১৫ ঘন্টা করে ডিউটি (লাঞ্চ টাইমে ২ ঘন্টার বিরতি) । সাপ্তাহিক কোনো ছুটি নাই। ওভার টাইম নাই (তাদের বলা হয়েছে চাকরি ছেড়ে দেয়ার সময় তাদের একবারে ওভার টাইম দেয়া হবে) । প্রতিদিন ১৫ ঘন্টা ডিউটি করে কোনো মানুষের পক্ষে শারীরিক বা মানসিক কোনভাবেই সুস্থ থাকা সম্ভব নয়।সুন্দর বিকেল কিংবা চাদনী রাতে আড্ডা কোনটাই উপভোগ করা হয় না। তারা যেন কৃত্রিম শৃঙ্খলায় বন্ধী। আমরা যারা দুবাই এর মতো সভ্য (সভ্য বলছি কারণ এখানে সবাই নিয়ম মেনে চলে বা মানতে বাধ্য হয়) সমাজে বাস করি তাদের কাছে এটা অকল্পনীয়। একই কোম্পানিতে অনেক ফিলিপিনো চাকরি করেন তারা সাপ্তাহিক ছুটি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

বাংলাদেশীদের ভিসা বন্ধের পাশাপাশি রিলিজ ট্রান্সফারও বন্ধ থাকায় সর্ব ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছে । তাদের প্রাপ্য মিনিমাম অধিকার থেকেও বঞ্চিত। তারা যেন তাদের প্রাপ্য অধিকার টুকু চাইতেও ভয় পায়।দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী ,শ্রমিকদের সাপ্তাহিক ছুটি ও রাষ্ট্রিয় ছুটি প্রদান করা,দৈনিক ৮ঘন্টা কর্মঘন্টা ও অতিরিক্ত সময় এবং যে কোন ছুটির দিনে কাজ করলে ওভার টাইম দিতে বাধ্য থাকিবে। দিনে সর্বোচ্চ ২ ঘন্টার ওভার টাইম করতে পারবে।

UAE Labour Law

Article 65: The maximum number of ordinary working hours for adult workers shall be eight hours per day, or forty eight hours per week.
Article 67: The ordinary working hours, the additional period shall be deemed an overtime
Article 69: Effective overtime working hours may not exceed two hours per day
Article 70: Friday shall be the ordinary weekly rest for all workers

আমি ঘুরে ঘুরে কেনা কাটা করছি আর তাদের সাথে গল্প করছি। আমি অবাক হয়ে তাদের কথা শুনছি। তারা প্রতেকেই চার পাচটা ভাষায় কথা বলতে পারে(বাংলা ,হিন্দি, উর্দু , ইংলিশ এবং আরবী)।দেড় বছরে একটা আরবী ওয়ার্ড ও বলতে শিখি নাই আর তারা কাস্টমারের সাথে আরবিতে কথা বলে যাচ্ছে অনগর্ল। তাদের অসাধারণ প্রতিভা না দেখলে বিশ্বাসই করা যেতো না। এজন্য তাদের বেশ সুনাম ও আছে। আগে আরো বেশি বাংলাদেশী ছিলেন , অনেকে একটানা দাড়িয়ে ডিউটি করতে করতে অসুস্থ হয়ে দেশে চলে গেছেন। পরিবারের কথা উঠতেই কেমন যেন কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা কিন্তু অবাধ্য চোখগুলো সিক্ত করে তুলছে।

বাংলাদেশের রিজার্ভ ফান্ড ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, পার ক্যাপিটা ইনকাম ১৩০০ ডলার এর বেশি। যার বড় অবদান এই প্রবাসী শ্রমজীবি ভাই বোনেরা। যাদের ইনকামের ৮০% ই দেশে পাঠান। আশা রাখি আমাদের সব প্রবাসী শ্রমজীবি ভাইদের কষ্ট জড়ানো ঘামের মূল্যায়ন পাবে এবং সাম্য স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠবে একটি মানবিক সুন্দর বাংলাদেশ। প্রত্যাশা করি সেদিন আর কারো প্রবাসী হয়ে অমানুষিক শ্রম দিতে হবে না।

অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ: লালন ফকিরের ভাষায়
“আপন ঘরে বোঝাই সোনা,
পরে করে লেনা দেনা”_ ----লালন ফকির
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৩
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×