somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প- খোঁজ ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেলায় এক পিচ্চি ছেলে হারিয়ে গিয়েছে । মানুষের এত ভীড়ে সে যে কখন তার মায়ের আঁচল থেকে ছুটে গিয়েছে বলতে পারছে না । তারপর মাকে খুঁজতে থাকে, না পেয়ে এদিকওদিক ছুটোছুটি করছে আর কাঁদছে । কিছু মানুষ তাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, সে কাঁদো কাঁদো স্বরে বলছে আমি আম্মুর কাছে যাব, এ বলে আবার কান্না । আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলো, সবাই ছেলেটা কে ঘিরে আছে । কেউ জিজ্ঞেস করছে তার মা কোন দিকে গেছে, কেউ জিজ্ঞেস করছে তার মা দেখতে কেমন গায়ের জামা কী রংয়ের, কেউ জিজ্ঞেস করছে তোমাদের বাসা কোথায়, কেউ জিজ্ঞেস করছে বাবু তোমার নাম কী, কেউ জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায় কাজ করেন, কেউ জিজ্ঞেস করছে তোমরা কী নিজেদের গাড়ি করে এসেছো ? হঠাৎ এক চিপস বিক্রেতা কাছে এসে বললো, ভাই ওরে মেলার পুলিশের কাছে দিয়া দেন, ওরা মাইকিং করে দিলে এমনিতেই যার বাচ্চা হেই ছুইটা আইবো । সবাই বললো, হ হ ঠিক কইছে । পরে ছেলেটাকে পুলিশের কাছে দিয়ে দিলো ।

পুলিশ মেলা কতৃপক্ষের মাধ্যমে মাইকিং করাচ্ছে, হ্যালো... হ্যালো.. সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ৬,৭ বছরের একটা ছেলেকে পেয়েছি।....

মিসেস দিনারা এক কসমেটিক দোকানে আয়না দেখতে দেখতে আইলাইনার চেক করছে । সে দোকানিকে জিজ্ঞেস করছে, আচ্ছা এটার দাম কত ? কিন্তু মাইকের এতো জোরে জোরে আওয়াজের জন্য একজন আরেকজনের কথা বুঝতে পারছে না । তখন মিসেস দিনারা ভ্রু কুঁচকে খুব বিরক্তি নিয়ে বলছে ধ্যাৎ , মেলায় যে এসব মাইক ফাইক কেনো লাগায়, ব্লাডি সাউন্ড পলিউশন !
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×