somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এল এইচ, জুয়েল
সুপ্রিয় সামু ব্লগার কমিউনিটি, আমি লোকমান হোসাইন"। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও মানসম্মত ব্লগ পোস্ট নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা আমার ব্লগের পোস্ট নিয়মিত পরবেন আর শেয়ার ও কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন

কোন শালা বলবি “বাংলাদেশের কিসস্যু হবে না”? আয় আমার সামনে এসে বল!

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাভারের ধ্বসে পড়া রানা প্লাজায় আটকে পড়া মানুষের উদ্ধারকাজে ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কোন বাধা যেন না থাকে এজন্য দেরীতে হলেও রাজনৈতিক দাবীকে তুচ্ছজ্ঞান করে হরতাল প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

- সাধারণ মানুষের গালাগাল উপেক্ষা করে ত্রান মন্ত্রনালয়ের কোষাগার থেকে চার কোটি টাকা বরাদ্দ ও সকল বাহিনীকে উদ্ধারকাজে নিয়োজিত করার মত মানবিক, প্রয়োজনীয় ও জরুরী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার।

- ১৩ দফার উপরেও আরেকটি দাবী আছে আর সেটা হচ্ছে দেশের মানুষের জীবন - তাই জ্ঞান করে মাকিগঞ্জের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত-এ-ইসলাম।

- রাজপথে নয়, পাল্লা দিয়ে ব্যাগে ব্যাগে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে দুর্বার গতিতে গণজাগরণ মঞ্চ ও ছাত্র শিবির।

- কসাই ডাক্তার, কমিশনখোর ইঞ্জিনিয়ার, ঘুষখোর পুলিশ, দালাল মিডিয়াকর্মীসহ সব পেশার মানুষ পাগলের মত খুঁজে বেরাচ্ছেন কি করে সে নিজে একটু সহযোগীতা করতে পারে তার উপায়।

- আন্ডার মেট্রিক ফায়ার ব্রিগেড কর্মীরা মাটি খুড়ে ঢুকে পড়ছেন ধ্বংসস্তুপের ভেতরে, নিজের জীবনের তোয়াক্কা না করে উদ্ধার করে আনছেন তার একেবারে অচেনা বাংলাদেশের মানুষকে।

- কান্নায় চোখ বারবার ভিজে উঠছে ‘এক বুলেট, এক শত্রু’ দীক্ষায় দীক্ষিত মিলিটারী অফিসারের। এক হাত দিয়ে প্রতিবার চোখ মোছার কাজে লাগলেও অন্য হাত একবারের জন্যেও ছাড়েনি স্ট্রেচারের হাতল।

- হেফাজতের মিছিলে পানি, কলা খাওয়ানো আর শাহবাগে বিরানী সাপ্লাই দেয়া সাধারণ মানুষ ছুটে যাচ্ছে টর্চ লাইট, দড়ি, স্যালাইন, নিজের ব্যবহৃত ইলেক্ট্রিক জেনারেট নিয়ে। তারা হিসাবেই আনছেন না কার চোয়ালে দাড়ি আছে বা কার গায়ে ব্লগের গন্ধ।

... কি আশ্চর্য! কি আশ্চর্য!! এই ক’দিন আগেও পরিস্কার তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়া দেশটির ফায়ার ব্রিগেড, পুলিশ, আনসার, মিলিটারী, ডাক্তার, মিডিয়াকর্মী, সাধারন মানুষ, ফকির, মিসকিন, ব্যাবসায়ী, ছাত্রনেতা কাউকেই আর আলাদা করা যাচ্ছে না!

কোন শালা বলবি “বাংলাদেশের কিসস্যু হবে না”? আয় আমার সামনে এসে বল!

সৌজন্যে - অনিক খান
৩১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×