তুমি নীল,
বিশাল ঐ আকাশের বুকে কিংবা সাগরের জলে,
যখন নরম ঘাসের বুকে শুয়ে তোমায় দেখি পুরো আকাশ জুড়ে,
অথবা সাগরে ডুবে যাওয়া কোন নাবিকের মতো,
আমি আমার জীবন পথের প্রতিটি বাকে,
কখনও বা নীল, তোমার ভালোবাসার বিশালতা দেখে হতবিহবল হই,
নয়তো তোমার ভালোবাসার গভীরতার কাছে পরাজিত হই,
এই ভালোবাসার যুদ্ধে কখনও আমি জয়ী হতে চাই না,
শুধু সারা জীবন এই যুদ্ধটা চাই,
আমার বেঁচে থাকার জন্য.............................
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



