জীবন আয়নার প্রতিচ্ছবি
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোখের স্বচ্ছ কাঁচে
রাঙ্গা মেঘ ময়ূরী নাচে
জীবনের বর্ণীল আঁচে
থাকে আকাশে মেঘফুল প্রেমঘন কাছে
বৃষ্টি নামাবে বলে
আঁধারে আলোর ছলে
যায় চকমকি বিজলী জ্বেলে
জল ছাড়া যায় নাকি জীবন বিফলে...
জলের তেষ্টা লয়ে
অবাধ্য উষ্ণতার হিম ভয়ে
সবটা ক্ষয়ে ক্ষয়ে
সরে গেছি পরা পর মধুর বিনয়ে
বিনয়ে প্রণয় থাকে
মধু মাছি মৌ ঝাঁকে
চলে খুনসুটি সবুজ পাতার ফাঁকে
সমান্তরাল জীবন, বলো কি আঁক আঁকে ?
জীবন আয়নার প্রতিচ্ছবি
জলের তলায় মুখ সরল সবি
চোখের সীমানায় গোল পৃথিবী
ভাবি
জীবন কি একমুখী চলাচল, সময়ের দাবী !
হান্নান হামিদ লিখন
জুন-২৫,২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩

কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন...
...বাকিটুকু পড়ুন
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে...
...বাকিটুকু পড়ুন
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬

শহীদুল ইসলাম প্রামানিক
আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ নিজ উদ্যোগেই মাটি কেটে দিয়েছে।
আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার...
...বাকিটুকু পড়ুন